shono
Advertisement

ফেসবুকে অশ্লীল পোস্ট প্রেমিকের, আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পরপর কুরুচিকর পোস্ট। The post ফেসবুকে অশ্লীল পোস্ট প্রেমিকের, আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:09 PM Feb 27, 2018Updated: 02:08 PM Sep 16, 2019

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ। এরপর প্রেম ও বিয়ের প্রস্তাব। তা না শোনায় যুবকের প্রতিহিংসার শিকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মেয়েটিকে জড়িয়ে পরপর কুরুচিকর পোস্ট। লোকলজ্জার ভয়ে পরীক্ষার কয়েক দিন আগে অবসাদে আত্মঘাতী হল কিশোরী। হাওড়ার জগৎবল্লভপুরের এই ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

Advertisement

[প্রাক্তন সরকারি কর্মীর ‘গান্ধীগিরি’, ১ ঘণ্টার অনশনেই মিলল বকেয়া পিএফ]

চার-পাঁচ মাস আগে ফেসবুক থেকে বন্ধুত্ব হয় অঞ্জলি ওঝা ও অভিজিৎ ঢালির। অঞ্জলির বাড়ি উলুবেড়িয়ার জগৎবল্লভপুর থানা এলাকার নাইকুড়ি দে পাড়ায়। ১৭ বছরের এই পড়ুয়ার এবার উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল। স্থানীয় মুন্সিরহাট চিন্তামণি গার্লস হাইস্কুলের ছাত্রী পড়াশোনায় মন্দ ছিল না। অভিজিতের বাড়ি আমতায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠার পর থেকে দুজনের মধ্যে ছবি আদান-প্রদানও হয়। সম্প্রতি অভিজিৎ ওই ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। অঞ্জলি তাতে আপত্তি জানাতে ওই যুবক জোরাজুরি করতে থাকে বলে অভিযোগ। এমনকী ছাত্রীর বাবা সুকুমার ওঝাকেও সে ফোন করে। সুকুমারবাবু একইভাবে বিয়ের বিষয়ে অভিজিৎ চাপ দেয়। বাবা ও মেয়ের থেকে খালি হাতে ফিরে আসায় ওই যুবকের মধ্যে প্রতিহিংসা ভাব তৈরি হয়। ছাত্রীকে যুবক হুমকি দেয় ফেসবুকে তার সম্পর্কে আপত্তিকর কিছু লিখব। সেটা যে ফাঁকা আওয়াজ নয় কয়েক দিনের মধ্যে বুঝিয়ে দেয় অভিজিৎ।

[৩.৫ বছরের দুধের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত]

অঞ্জলির নাম জড়িয়ে এরপর ফেসবুকে একের পর এক আপত্তিকর পোস্ট করতে থাকে ওই যুবক। অশ্লীল পোস্টে মেয়েটির সঙ্গে যৌন সম্পর্কে তৈরির করারও প্রস্তাব দেওয়া হয়। এর জন্য ওই ছাত্রীর নাম, ঠিকানা ও ফোন নম্বরও দেওয়া হয়। এই ঘটনা জানাজানি হতে অঞ্জলি ভেঙে পড়ে। বাড়িতে কান্নাকাটি শুরু করে দেয়। সোমবার রাতেও সে মনমরা অবস্থায় ছিল। কিন্তু মঙ্গলবার সকালে তাকে ডেকেও পরিজনরা সাড়া পাননি। এরপর তার ঘরে ঢুকে দেখেন সিলিং ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে অঞ্জলি। পরিবারের লোকজন অভিজিতের নাম জগৎবল্লভপুর থানায় গ্রেপ্তার করে। এদিন ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত অভিজিৎ বখাটে হিসাবে এলাকায় পরিচিত। তার সঙ্গে আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

[পণের দাবিতে তালাক দিল স্বামী, পুলিশের দ্বারস্থ স্ত্রী]

The post ফেসবুকে অশ্লীল পোস্ট প্রেমিকের, আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার