shono
Advertisement

এডস আক্রান্ত স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য হাওড়ার দানেশ শেখ লেনে

সরকারি আবাসন থেকে উদ্ধার দেহ৷
Posted: 05:12 PM Jul 10, 2018Updated: 05:42 PM Jul 10, 2018

অরিজিৎ গুপ্ত, হাওড়া: সরকারি আবাসনের বন্ধ ফ্ল্যাটে পড়ে এক মহিলার গলাকাটা দেহ৷ পাশের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তাঁর স্বামীও! সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার দানেশ শেখ লেনে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছেন স্বামী৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে৷

Advertisement

[বারাকপুরে দুটি বাসের রেষারেষি, চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর]

হাওড়ার দানেশ শেখ লেনের সরকারি আবাসনের বাসিন্দা বাবলু পাঠক ও তাঁর স্ত্রী পাপড়ি৷ এম ব্লকের একটি ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি৷ বাবলু পাঠকের টেলারিং দোকান৷ ওই দম্পতি নিঃসন্তান৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, তাঁদের আর্থিক অবস্থা ভাল ছিল না৷ কয়েক বছর আগে আবার পাপড়িদেবীর এইডস ধরা পড়ে৷ এই নিয়ে স্বামী-স্ত্রী অশান্তি লেগেই থাকত৷ মানসিক অবসাদে ভুগতেন দু’জনেই৷ গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন বাবলু৷ মঙ্গলবার সকালে দানেশ শেখ লেনের সরকারি আবাসনে ভাইয়ের ফ্ল্যাটে যান শিবু পাঠক৷ তাঁর দাবি, ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা-জানলা বন্ধ৷ বাইরে থেকে ডাকাডাকি করেও বাবলু ও তাঁর স্ত্রীয়ের সাড়া পাননি৷ শেষপর্যন্ত দরজায় ধাক্কা দেন তিনি৷ তখনই দরজাটি খুলে যায়৷ ফ্ল্যাটে ঢুকে বাবলু পাঠকের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর দাদা শিবু৷ পাশের ঘরের কাঠে গলাকাটা অবস্থায় পড়েছিল স্ত্রী পাপড়ির দেহ৷ খবর দেওয়া হয় বি গার্ডেন থানায়৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, সুইসাইট নোটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়৷’  প্রাথমিক তদন্তে অনুমান, স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছেন বাবলু পাঠক৷ তদন্তে বি গার্ডেন থানার পুলিশ৷

[চিনা মাদক পাচারকারীদের জেরা করতে শহরে মার্কিন গোয়েন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement