shono
Advertisement
Ketugram

কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ

এবার কেতুগ্রামের তৃণমূলের প্রাক্তন বিধায়কের কার্যালয়ে খাট, বিছানা। রয়েছে এসি! গোটা কার্যালয়টিই সম্পূর্ণ বিলাসবসনে মোড়া! শুধু তাই নয়, সেখান থেকেই এবার উদ্ধার হল বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীও! ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। ওই কার্যালয়েই বসতেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শেখ সাহনাওয়াজ।
Published By: Suhrid DasPosted: 03:06 PM Jun 30, 2026Updated: 04:36 PM Jun 30, 2026

এবার কেতুগ্রামের (Ketugram) তৃণমূলের প্রাক্তন বিধায়কের কার্যালয়ে খাট, বিছানা। রয়েছে এসি! গোটা কার্যালয়টিই সম্পূর্ণ বিলাসবসনে মোড়া! শুধু তাই নয়, সেখান থেকেই এবার উদ্ধার হল বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীও! ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। ওই কার্যালয়েই বসতেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শেখ সাহনাওয়াজ। ঘটনা ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। বিজেপির কর্মীসমর্থকরা জড়ো হয়ে সরকারি বরাদ্দের ত্রিপল, কম্বল ইত্যাদি উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারাও ছিলেন। ওই সমস্ত ত্রাণসামগ্রী ব্লক প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে। কেতুগ্রাম ২ ব্লকের পাচুন্দিতে রয়েছে দোতলা ভবন বিধায়কের কার্যালয়টি।

Advertisement

ঝাঁপ চকচকে এই কার্যালয়টির দোতলায় রয়েছে একটি হলঘর। সেখানেই রয়েছে চার-পাঁচটি খাট, বিছানা ও অন্যান্য সরঞ্জাম। হলঘরের ভিতরে রয়েছে আরও একটা ঘর। সেটি আবার শীততাপ নিয়ন্ত্রিত। সেখানে আলমারিও রয়েছে। ভবনের নিচেরতলায় মিটিং হল, রয়েছে আধুনিক শৌচালয়ও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোটের ফল ঘোষণার পরেই তৃণমূল বিধায়কের এই কার্যালয়ে একপ্রস্থ ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তবে তখন কিছু উত্তেজিত জনতা জানলার কাঁচ ভেঙে চলে যান। সোমবার রাতে বিজেপি কর্মীরা খবর পান এই কার্যালয়ে প্রচুর সরকারি বরাদ্দের ত্রাণসামগ্রী মজুত রাখা আছে। তারপরই বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা পাচুন্দির ওই দলীয় কার্যালয়ে পৌঁছে যান।

এই সেই তৃণমূলের বিশাল কার্যালয়। ছবি: জয়ন্ত দাস

স্থানীয় বিজেপি কর্মী সুভাষ পণ্ডিত, কালীরাম প্রধান, বিজেপির কেতুগ্রাম বিধানসভার আইটি সেলের ইনচার্জ দিব্যেন্দু কর্মকারের দাবি, স্থানীয়দের কাছ থেকে তারা খবর পেয়েছিলেন। ওই কার্যালয়ের ঘরগুলিতে তল্লাশি শুরু করতেই প্রচুর কম্বল, ত্রিপল উদ্ধার হয়‌। প্রায় ২৫০টি ত্রিপল এবং দু'শোর কাছাকাছি কম্বল উদ্ধার হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই সমস্ত সরকারি ত্রাণসামগ্রী পাচারের উদ্দেশ্যে তৃণমূল কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। কিন্তু ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের বিধায়ক ও নেতারা আর সেই সুযোগ পায়নি। পুলিশ ও কেতুগ্রাম ২ বিডিও হৈমন্তিকা দাস ঘটনাস্থলে যায়। ওই ত্রাণসামগ্রী ব্লক প্রশাসনের জিম্মায় নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement