shono
Advertisement

আইসিডিএস কর্মীর দগ্ধ দেহ উদ্ধার, জয়নগরে চাঞ্চল্য

শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন মহিলা। The post আইসিডিএস কর্মীর দগ্ধ দেহ উদ্ধার, জয়নগরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 04:58 PM Jun 23, 2018Updated: 05:45 PM Jun 23, 2018

দেবব্রত মণ্ডল, জয়নগর: এক আইসিডিএস কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জয়নগরে। মৃত মহিলার নাম ভানুমতি সর্দার(৪৫)। মারধরের পর মুখে অ্যাসিড মেরে খুন করা হয়েছে ওই মহিলাকে। এমনই অভিযোগ মৃতার পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তেঁতুলবেড়িয়া গ্রামে। পরিবারের তরফে জয়নগর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

[‘তৃণমূল হটাও, দেশ বাঁচাও’ স্লোগানে পরিবর্তনের ডাক রাহুল সিনহার]

জানা গিয়েছে, পেশায় আইসিডিএস কর্মী ভানুমতিদেবী শুক্রবার কাজে বেরিয়ে আর ফেরেননি। দিনভর স্কুল-সহ বিভিন্ন জায়গায় তাঁর খোঁজখবর করেন আত্মীয়-পরিজনরা। তবে কোথাও তাঁকে দেখতে পাওয়া যায়নি। ওই আইসিডিএস কর্মীর নিখোঁজের খবর চাউর হতে বেশি সময় নেয়নি। স্কুল লাগোয়া এলাকার বাসিন্দারাও খোঁজাখুঁজি শুরু করলে নিকটবর্তী একটি খালে ভানুমতি সর্দারের মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গেই জয়নগর থানায় খবর দেওয়া হয়। খবর যায় মৃত মহিলার বাড়িতেও। পুলিশ দেহটি উদ্ধার করলে দেখা যায়, মৃতার গোটা দেহে আঘাতের চিহ্ন রয়েছে। সেই সঙ্গে মুখে পোড়ার দাগ। পরিবারের তরফের অভিযোগ, মারধরের পর ওই আইসিডিএস কর্মীর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর জেরেই মৃত্যু হয়েছে তাঁর।

[প্রেম না মানে বাধা, কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ অভিযান নাবালিকার]

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের তরফের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ওই আইসিডিএস কর্মীর সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা তা জানতে পরিবার ও স্কুলের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

The post আইসিডিএস কর্মীর দগ্ধ দেহ উদ্ধার, জয়নগরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার