shono
Advertisement
Baruipur case

বারুইপুর ধর্ষণ কাণ্ডে তদন্তকারী অফিসার বদল, দায়িত্ব গেল ডিএসপি পদমর্যাদার অফিসারের হাতে

ধর্ষণ ও খুনে যুক্ত থাকা সন্দেহে 'নির্দোষ' ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে।
Published By: Subhankar PatraPosted: 10:48 AM Jul 12, 2026Updated: 11:14 AM Jul 12, 2026

বারুইপুরের ধর্ষণ-খুন কাণ্ডে বদল তদন্তকারী অফিসার। ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়কে তদন্তভার দেওয়া হয়েছে। এই নিয়ে দু'বার তদন্তকারী অফিসার বদল করা হল। উল্লেখ্য, শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আরও একবার সুবিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

তদন্তকারী অফিসার বদলের পাশাপাশি, ধর্ষণ ও খুনে যুক্ত থাকা সন্দেহে 'নির্দোষ' ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। শামিম আলি খান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বারুইপুর কাণ্ডের পরই সিট গঠন করা হয়। প্রথমে মামলার তদন্তকারী অফিসার ছিলেন জেলাপুলিশ আধিকারিক দিগন্ত মণ্ডল। তারপর দায়িত্ব যায় আর এক আধিকারিক জয়ন্ত পোদ্দারের হাতে। এবার ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়কে তদন্তভার দেওয়া হল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মামলার জটিলতা, বিভিন্ন দিক খতিয়ে দেখতে, তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে তার জন্যই এই সিদ্ধান্ত।

তদন্তকারী অফিসার বদলের পাশাপাশি, ধর্ষণ ও খুনে যুক্ত থাকা সন্দেহে 'নির্দোষ' ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। শামিম আলি খান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশিত ফুটেজের একটি অংশে দেখা গিয়েছে অভিযুক্ত শামিম রক্তাক্ত ইন্দ্রজিৎকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। 

উল্লেখ্য, বারুইপুর ধর্ষণ কাণ্ডের পাশাপাশি 'নির্দোষ' প্রসেনজিৎকে পিটিয়ে খুন। পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন উপড়ে ফেলার ঘটনা এবং পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু সব নিয়ে তদন্ত চলছে। এনকাউন্টারের তদন্ত করেছে সিআইডি। ধর্ষণ খুনে গঠিত হয়েছে সিট। পাশাপাশি চলছে ইন্দ্রজিৎকে পিটিয়ে খুনের তদন্তও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement