shono
Advertisement

আলিপুর সংশোধানাগারে ওয়ার্ডেনের গলায় কোপ আইএস জঙ্গি মুসার

পালানোর ছক করছিল ওই জঙ্গি? The post আলিপুর সংশোধানাগারে ওয়ার্ডেনের গলায় কোপ আইএস জঙ্গি মুসার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 AM Dec 03, 2017Updated: 12:39 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে এক বন্দির হাতে আক্রান্ত ওয়ার্ডেন৷ গলায় ধারালো অস্ত্রের কোপ৷ সংশোধনাগার সূত্রে খবর, রবিবার সকালে এই কাণ্ড ঘটিয়েছে আইএস জঙ্গি মুসা৷ গুরুতর আহত অবস্থায় ওই ওয়ার্ডেন ভরতি এসএসকেএম হাসপাতালে৷

Advertisement

[ইভটিজার থেকে অসুস্থ রোগী, এবার সমস্যা হলেই রক্ষাকর্তা টিকিট পরীক্ষক]

গত বছরের জুলাই মাসে বর্ধমান স্টেশনে আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার থেকে জঙ্গি সন্দেহে মসিউদ্দিন মিয়া ওরফে মুসাকে আটক করা হয়৷ গোয়েন্দাদের দাবি, সিরিয়ায় আইএস জঙ্গি সংগঠনের সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তার৷ এ রাজ্যে আইএস-এর জাল বিস্তারের পরিকল্পনা করেছিল এই জঙ্গি নেতা৷ এমনকী, খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্ত আমজাদ আলির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করত মুসা৷ প্রথমে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হেফাজতে ছিল সে৷ কিন্তু, খাগড়াগড় কাণ্ডে নাম জড়ানোর পর, তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এএনআই৷ এখন আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে বন্দি মুসা৷ সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, রবিবার সকালে সংশোধানাগারে এক ওয়ার্ডেনের উপর হামলা চালায় মুসা৷ ওই ওয়ার্ডেনের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে সে৷ ঘটনায় শোরগোল পড়ে যায় আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে৷ গুরুতর আহত ওই ওয়ার্ডেনকে ভরতি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে৷

[লকআপে আড্ডায় মজে দুই ‘দুষ্টু স্যর’, ধিক্কার শহর জুড়ে]

কিন্তু, সংশোধানাগার বন্দি মুসার হাতে ধারালো অস্ত্র পৌঁছল কী করে?  সংশোধানাগার কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেই ওয়ার্ডেনের উপর হামলা চালিয়েছে মুসা৷ একটি চামচকে ধারালো করে, সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সে৷ কিন্তু, হামলার কারণ এখনও স্পষ্ট নয়৷

[মুখ্যমন্ত্রীর কাছে স্কুল বন্ধ করে দেওয়ার আবেদন নির্যাতিতার বাবার]

The post আলিপুর সংশোধানাগারে ওয়ার্ডেনের গলায় কোপ আইএস জঙ্গি মুসার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement