shono
Advertisement

পোষ্যর দেহ নিয়ে থানায় কৃষক, ছাগল ‘খুনে’বিড়ম্বনায় পুলিশ

ছাগলের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। The post পোষ্যর দেহ নিয়ে থানায় কৃষক, ছাগল ‘খুনে’ বিড়ম্বনায় পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 AM Feb 20, 2018Updated: 10:59 AM Feb 20, 2018

শান্তনু কর, জলপাইগুড়ি: দিন কয়েক আগে মুরগি নিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি। এবার ছাগল নিয়ে পাগল হওয়ার দশা জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। প্রতিবেশীর বিষে মারা গিয়েছে প্রিয় পোষ্য। এই অভিযোগ নিয়ে থানায় হাজির কৃষক। হাতে ঝুলছে মৃত ছাগলের দেহ। রীতিমতো চক্রান্ত করে খুন করা হয়েছে তার আদরের ‘কালী’কে, দাবি মালিক মানিক সরকারের। শুধু প্রিয় পোষ্যর দেহ নয়, বিষ মেশানো যে খাবার খাইয়ে খুন করা হয়েছে ছাগলকে সেই প্রমাণও সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। তাঁর প্রশ্ন, “মানুষ খুন করলে খুনির শাস্তি হয়। ছাগল খুনের শাস্তি কী?”

Advertisement

[হুইলচেয়ারে নাচ, মঞ্চ মাতিয়ে স্বনির্ভর চণ্ডীপুরের প্রণবকুমার]

সোমবার দুপুরে এই প্রশ্নের উত্তর খুঁজতে কার্যত মাথার চুল ছেঁড়ার জোগাড় পুলিশ অফিসারদের। গত ২৬ জানুয়ারি এভাবেই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়েছিল কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের। ২১টি মৃত মুরগির দেহ নিয়ে থানায় এসে প্রতিবেশীর নামে অভিযোগ জানিয়ে যান রাহেদা খাতুন নামে সদর ব্লকের ভুটিয়াখোলার এক গৃহবধূ। সোমবারও অভিযোগকারী ছাগলের মালিক মানিক সরকারকে বসিয়ে রেখে তাঁর অভিযোগ লিপিবদ্ধ করেন তাঁরা। মানিকবাবু জানান, চারটি ছাগল রয়েছে তাঁর। নিজের জমিতে চাষ-আবাদ করে সংসার চলে। শখ বলতে এই ছাগল গুলিই। আর তাতেই গাত্রদাহ হচ্ছিল প্রতিবেশী খগেন ও তার ছেলে লিটন সরকারের। সোমবার সকালে তিনি দেখেন, একে একে অসুস্থ হয়ে পড়েছে চারটি ছাগল। যার মধ্যে ‘কালী’ ছটফট করতে করতে তাঁর কোলেই মারা যায়। বাড়ির পাশেই বিষ মেশানো খাবার খুঁজে পান তিনি।

[ফিরল নির্ভয়া স্মৃতি, ধর্ষণের পর আদিবাসী তরুণীর উপর নারকীয় অত্যাচার]

মানিকবাবুর দাবি, “এই বিষ মেশানো খাবার ছাগল মারার জন্য রেখে গিয়েছে দুই প্রতিবেশী।” ডিউটি অফিসারের মুখ থেকে ঘটনা শুনে অভিযোগকারী মানিকবাবুকে নিজের ঘরে ডেকে পাঠান থানার আইসি বিশ্বাশ্রয় সরকার। জানান, আইপিসির ৪২৯ ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ছাগলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

The post পোষ্যর দেহ নিয়ে থানায় কৃষক, ছাগল ‘খুনে’ বিড়ম্বনায় পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার