shono
Advertisement

উচ্চশিক্ষার স্বপ্ন দূর অস্ত, টোটো চালিয়েই সংসারের জোয়াল টানছেন সাধনা

ব্যতিক্রমী। The post উচ্চশিক্ষার স্বপ্ন দূর অস্ত, টোটো চালিয়েই সংসারের জোয়াল টানছেন সাধনা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Jul 11, 2018Updated: 03:28 PM Jul 11, 2018

রিন্টু ব্রহ্ম, কালনাইচ্ছে ছিল উচ্চশিক্ষা সম্পূর্ণ করে বড় কোনও চাকরি করার। কিন্তু বাদ সাধে ভাগ্য। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীও  ছিল না যে সেই টাকায় চলবে পড়াশোনা। সব ফেলে সংসারের হাল ধরতে হল। মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কার্যত শয্যাশায়ী। বাবা বার্ধক্যজনিত কারণে রোজগারে অক্ষম। ভাইটাও ভবঘুরে। রোজগেরে সদস্যের অভাবে পরিবারটা প্রায় ভেসে যাওয়ার উপক্রম। তবে তা হতে দেননি সাধনা মণ্ডল (২৪)। পড়াশোনার সুখস্বপ্ন ছেড়ে সংসারের হাল ধরতে নিজেই ঋণ নিয়ে কিনে ফেলেন টোটো। এখন সেই টোটো চালিয়েই চলছে সংসার। এভাবেই পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের সাধনা পরিশ্রমী মেয়েদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Advertisement

[আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার ফরওয়ার্ড ব্লক নেতা রেবতী মোহন ভট্টাচার্য]

নতুন টোটো কেনার সামর্থ্য তাঁর ছিল না। তাই সেলাইয়ের কাজ করে জমানো কিছু টাকার সঙ্গে ঋণ নিয়ে পুরনো টোটো কিনলেন। তারপর নিজেই চালানোটা শিখে শুরু করলেন নতুন কাজ। সেই টাকাতেই চলছে সংসার খরচ ও মায়ের চিকিৎসাও। সংসারের কাজ সেরে টোটো নিয়ে বেরিয়ে যান। ফেরেন রাতে।

ধাত্রীগ্রাম স্টেশনের কাছেই টোটোর অস্থায়ী স্ট্যান্ড। সেখানে যাত্রীর সন্ধানে দাঁড়িয়ে থাকা টোটোচালকদের ভিড়ে দৃশ্যতই ব্যতিক্রমী সাধনা। পরনে চুড়িদার, কপালে টিপ। সমবয়সী আর পাঁচটা মেয়েদের থেকে অনেকটাই আলাদা। টোটো নিয়ে যাত্রী পাওয়ার আশায় বসে আছেন বছর চব্বিশের টোটো চালক সাধনা। বাড়ি ধাত্রীগ্রামের স্বরাজপুরে। কয়েক বছর আগে বাবা বাদল মণ্ডলও কাজ থেকে বসে যান। সেই থেকেই সংসারে অভাব অনটনের শুরু। ভাইও মানসিকভাবে অসুস্থ। বাড়িতে থাকে না বছরের বেশিরভাগ সময়। এই পরিস্থিতিতে সংসার চালানোর জন্য পড়াশোনা ছেড়ে সেলাইয়ের কাজ শুরু করেন সাধনা। এভাবেই মোটামুটি খাওয়ার খরচা চলছিল। এর মধ্যে ফের অঘটন। মা গোলাপী মণ্ডল বছর দু’য়েক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁর চিকিৎসার জন্যও জমানো সব টাকা খরচও হয়ে যায়। ধারদেনা করে মাকে বাঁচান সাধনা। কিন্তু দেনার টাকা ও মায়ের ওষুধের খরচ জোগাতে টোটোকেই বেছে নেন এই তরুণী। গত দেড় বছর ধরে টোটো চালিয়েই বাবা-মায়ের চিকিৎসার খরচ-সহ সংসারের বোঝা কাঁধে তুলে নিয়েছেন তিনি।

ছবি : মোহন সাহা

[ডাইনি অপবাদে মারধর মহিলাকে, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ ও প্রশাসনিক কর্তারা]

The post উচ্চশিক্ষার স্বপ্ন দূর অস্ত, টোটো চালিয়েই সংসারের জোয়াল টানছেন সাধনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার