shono
Advertisement

ভয়, প্রলোভন দেখিয়ে আদিবাসীদের জমি কেনার অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন কৃষকরা... The post ভয়, প্রলোভন দেখিয়ে আদিবাসীদের জমি কেনার অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 AM Feb 23, 2018Updated: 09:27 AM Feb 23, 2018

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: ভয় ও প্রলোভন দেখিয়ে জমি কিনে নেওয়ার অভিযোগ উঠল খড়গপুর একনম্বর ব্লকের বড়কোলা ও কলাইকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মৌজায়৷ অভিযোগের তির রশ্মি মেটালিক্স কারখানা কর্তৃপক্ষের বিরু‌দ্ধে। অভিযোগ, বড়কোলা ও কলাইকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সামরাইপুর, নন্দারচক, খান্ডারচক বহরাপাট-সহ বেশ কয়েকটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি ভুল বুঝিয়ে নেওয়া হচ্ছে৷ আর যাঁরা জমি দিতে রাজি হচ্ছেন না, তাঁদের কাছে বেসরকারি সংস্থাটি দালাল পাঠিয়ে দিচ্ছে৷ তার সঙ্গে নানারকম প্রলোভন ও ভয় দেখিয়ে ব্যাপক চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ।

Advertisement

[পার্থর হুঁশিয়ারি উড়িয়ে ফের বিতর্কিত পোস্ট, অনুপমকে শো-কজ তৃণমূলের]

জমি দখলের বিরোধিতা করার জন্য অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের জেলা সভাপতি তারক বাগকে ইতিমধ্যে প্রাণে মেরে ফেলার হুমকি-চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ তবে এই চিঠি তাঁকে গত বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে৷ কিন্তু সেই সময়ে তৎকালীন জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানানোর পরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ৷ তাই ফের বৃহস্পতিবার তিনি জেলা পুলিশ সুপারকে ওই চিঠিগুলির বিষয়ে নতুন করে অভিযোগ জানিয়েছেন৷ তিনি সাফ জানিয়েছেন, এইরকমভাবে রশ্মি মেটালিক্স কারখানা কর্তৃপক্ষ জুলুমবাজি করলে বাধ্য হয়ে তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন৷ সামরাইপুর গ্রামের বাসিন্দা সুজিত কারকের অভিযোগ, তাঁদের জমিতে বছরে দু’বার ধান চাষ করা হয়৷ এই বিরাট জমি নেওয়ার জন্য এখন কারখানা কর্তৃপক্ষ দালালদের ভিড়িয়ে দিয়েছে৷ তারাই এখন চাপ সৃষ্টি করছে জমিটা বিক্রি করে দিতে৷ জমি দিতে রাজি না হওয়ায় এখন কারখানা কর্তৃপক্ষ পাশের কেনা জমির উপরে কারখানার অন্য একটা ইউনিট থেকে ছাই নিয়ে এসে ঢেলে রাখছে৷ আর এর ফলে তাঁর জমির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

ধুলিয়াচকের বাসিন্দা দিলীপ কোটাল জানিয়েছেন, খাঞ্জারচকে তাঁদেরও জমি রয়েছে৷ উপযুক্ত দাম না পেলে জমি বেচবেন না৷ সামরাইপুরের বাসিন্দা গৃহশিক্ষক রাজীব মণ্ডল জানিয়েছেন, তাঁরা জমি দিতে রাজি নন৷ কিন্তু দালালরা তাঁদের পরিবারের উপর রীতিমতো চাপ সৃষ্টি করছেন জমি বিক্রি করে দিতে৷ রশ্মি মেটালিক্সের এক পদস্থ কর্তা মুকুটমণি ঘোষ বলেন, “এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷ যাঁরা জমি দিয়ছেন তাঁরা স্বেচ্ছায় দিয়েছেন৷ কোনও ভয় দেখানো কিংবা প্রলোভন দেওয়া হয়নি৷ খড়গপুরের মহকুমা শাসক সুদীপ সরকার বলেন, “এই ধরনের জমি দখলের অভিযোগের চিঠি এসেছে কি না, তা খোঁজ নিয়ে দেখতে হবে৷” জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “প্রাণনাশের হুমকির কোনও অভিযোগ এলে খতিয়ে দেখা হবে৷ তবে খড়গপুর গ্রামীণ থানায় জমি জবরদখল নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি।”

[আত্মরক্ষার পাঠ দিতে ছাত্রীদের ক্যারাটে শেখাচ্ছে পুলিশই]

[ছবি: সৈকত সাঁতরা]

The post ভয়, প্রলোভন দেখিয়ে আদিবাসীদের জমি কেনার অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার