দিব্যেন্দু মজুমদার, হুগলি: প্রতারকের পাতা ফাঁদে পা দিয়ে কন্যাশ্রীর ২৫ হাজার টাকা খোয়ালেন চুঁচুড়ার এক কলেজ ছাত্রী। চাঞ্চল্যকর এই প্রতারণার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ২ নং কাপাসডাঙায়। প্রতারিত ওই ছাত্রী বর্ষা দেবনাথ স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বর্ষা জানান, ৩০ মে রাত দশটায় তার জিও-র নম্বরে কেবিসি কৌন বনেগা ক্রোড়পতি নামক একটি সংস্থা মেসেজ পাঠিয়ে দাবি করে, তাঁর হোয়াটসঅ্যাপ নং লটারিতে ৩৫ লক্ষ টাকা জিতেছেন। কেবিসির হেড অফিস থেকে ওই টাকাটি একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে ট্রান্সফার হয়ে গিয়েছে। ওই টাকা পাওয়ার জন্যে লটারি ম্যানেজারের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়। বর্ষা ফোনে লটারি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে জানানো হয় ওই টাকাটা পাওয়ার জন্য তাঁকে প্রথমে ১০ হাজার ২০০ টাকা ব্যাঙ্কে জমা করতে হবে একটা অ্যাকাউন্ট নম্বরে।
[সহকর্মীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, থানার সামনে আত্মহত্যার চেষ্টা অধ্যাপিকার]
১ জুন ওই অ্যাকাউন্ট নম্বরে টাকা জমা করার পর প্রতারক তাঁকে বলে লটারির টাকাটা যে কালো টাকা নয় তা প্রমাণ করার জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র লাগবে। তার জন্য অন্য একটা অ্যাকাউন্ট নম্বরে প্রতারক ২৫ হাজার টাকা জমা করতে বলে। ৩৫ হাজার টাকা পাওয়ার আশা ত্যাগ করতে পারেনি ওই কলেজ পড়ুয়া। তিনি তাঁর রাজ্য সরকারের কাছ থেকে কন্যাশ্রীর জন্য পাওয়া পুরো টাকাটাই প্রতারকের দেওয়া অ্যাকাউন্টে জমা করে দেন। এরপরে প্রতারক ফের ফোন করে ৪৫ হাজার টাকা জমা করতে বললে বর্ষা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই বর্ষার বাবা মৃণালকান্তি দেবনাথ চুঁচুড়া থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। মৃণালবাবু বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী গাড়ির চালক। তিনি জানান অফিস থেকে ধার করা ১০ হাজার টাকা মেয়েকে দিয়েছিলেন। তখনও বুঝতে পারেননি এভাবে প্রতারিত হতে হবে।
[OMG! এ শহরেই মাত্র ৬ টাকায় মিলছে নিরামিষ ভাতের থালি!]
The post লটারির নামে প্রতারণার শিকার, কন্যাশ্রীর ২৫ হাজার টাকা খোয়ালেন কলেজ ছাত্রী appeared first on Sangbad Pratidin.
