সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএনবি কেলেঙ্কারি নিয়ে রবিবার টুইটারে ফোঁস করেছিলেন। কেন্দ্রকে নিয়েছিলেন একহাত। সোমবার বহরমপুরের সভায় আক্রমণের ধার আরও বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ রীতিমতো পরিকল্পনা করে এই কাজ করেছে কেন্দ্র।
[কন্যাশ্রীদের জন্য সুখবর, এপ্রিল থেকে বাড়ছে ভাতা]
আগেই বলেছিলেন এই কেলেঙ্কারি হিমশৈলের চূড়া মাত্র। এদিন জানিয়ে দিলেন রীতিমতো আটঘাট বেঁধেই মোদি সরকার নেমেছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নোট বাতিলের এক বছর আগে থেকে ছক সাজানো হয়। শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয়, আরও ব্যাংক রয়েছে, যেখানে এমন দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কিছু লোককে এই কারণে নিয়োগ করা হয়েছিল। অনেক ব্যাংকে এভাবে বেআইনিভাবে নিয়োগ হয়। যারা নোট বাতিল পর্ব থেকে কালো টাকাকে সাদা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কেন্দ্রকে জড়িয়ে তাঁর প্রশ্ন এদের কে প্রশ্রয় দিয়েছে? অবিলম্বে মাথাদের খুঁজে বার করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যে এসবের পিছনে তাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্র কিছু ফূর্তিবাজ ব্যবসায়ীকে সুরক্ষা দিতে ব্যস্ত। তার ফলে নীরব মোদি, বিজয় মালিয়াদের মতো ঘটনা বেড়ে চলেছে।
[মধ্যবিত্তের পকেটে ফের কোপ, চুপিসারে সুদ কমল পিপিএফ-এর]
বিজেপির টাকার উৎস নিয়েও কৌশলে ঢিল ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার নির্বাচনে দেদারে টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ তুলে বহরমপুরের সভায় মমতা বলেন, গণতন্ত্র টাকার কাছে বিক্রি হয় না। ত্রিপুরার ভোটে কী হয়েছে তিনি সব জানেন। এই নিয়ে উপযুক্ত সময়ে মুখ্যমন্ত্রী মুখ খুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার দিল্লিতে প্রাসাদোপম পার্টি অফিসের উদ্বোধন করেছে বিজেপি। দলের প্রধান কার্যালয়ের এই চাকচিক্য নিয়েও বিদ্রুপ করেছেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, মানুষের টাকা মেরে পার্টি অফিস বানিয়েছে বিজেপি। সেই পার্টি অফিস নিয়ে এখন গর্ব করছে পদ্ম শিবির। এই নিয়ে কিছুটা আক্ষেপও ঝরে পড়ে মুখ্যমন্ত্রীর গলায়। তাঁর খেদ দেশবাসীর দুর্ভাগ্য যে কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি। এফআরডিআই বিল নিয়েও এদিন সাধারণ মানুষকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ৭০০ পঞ্চায়েতে ব্যাংক নেই, তারপরও ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে।
[দুবাইয়ে কি গা ঢাকা দিয়েছেন নীরব? জেলে ঢোকানোর ইঙ্গিত বাবা রামদেবের]
The post বিজেপির প্রাসাদোপম পার্টি অফিস তৈরিতে কত খরচ? টাকার উৎস নিয়ে প্রশ্ন মমতার appeared first on Sangbad Pratidin.
