shono
Advertisement

মধ্যযুগীয় বর্বরতা! পরপর তিন মেয়ের জন্ম দেওয়ায় গৃহবন্দি মা

মারধর-সহ পাশবিক নির্যাতন বাবার... The post মধ্যযুগীয় বর্বরতা! পরপর তিন মেয়ের জন্ম দেওয়ায় গৃহবন্দি মা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Dec 02, 2017Updated: 02:13 PM Sep 21, 2019

স্টাফ রিপোর্টার: গার্হস্থ্য নির্যাতন মাত্রা ছাড়াল বর্ধমানে। তিন কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী উপর রাগ ছিল স্বামীর। রাগ ছিল মেয়েদেরও প্রতিও। ফতোয়া জারি হয়েছিল, স্ত্রী-মেয়ে বাড়ির ঘরের বাইরে যেতে পারবে না। সংসারে অভাব থাকলেও স্ত্রী কাজ করতে পারবেন না। মেয়েকে মাধ্যমিকের পর পড়াশোনা ছাড়িয়ে দেয় অভিযুক্ত বাবা। শুরু হয় পাশবিক অত্যাচার। অভিযোগ, মা-মেয়েকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাতেও মিটছিল না বাবার রাগ। সেই ক্রোধেই যেন অন্ধ হয়ে শুক্রবার সকালে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। বাধা দিতে গেলে কিশোরী মেয়েকেও ব্যাপক মারধর করা হয়।

Advertisement

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার আনুখাল পঞ্চায়েতের গোবিন্দবাটি গ্রামের। গুরুতর জখম অবস্থায় গৃহবধূ বন্দনা ঘোষ কালনা মহকুমা হাসপাতালে ভরতি। ওই একই হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ছোট মেয়ে সঙ্গীতা ঘোষও। খবর পেয়ে কালনার মহকুমা শাসক নীতিন সিংহানিয়া গতকাল সন্ধ্যায় বন্দনাদেবী ও তাঁর মেয়েকে দেখতে যান। বন্দনাদেবীর স্বামী স্বপনকুমার ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মহকুমা শাসকের সঙ্গে ছিলেন কালনা হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাইও। সুপারকে চিকিৎসার ব্যাপারে তদারকি করতে বলেছেন মহকুমা শাসক।

[মুখ্যমন্ত্রীর জনসভায় শহিদ কন্যাকে পুলিশি হেনস্তা, ভাইরাল ভিডিও]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় চাষি স্বপন ঘোষের পর পর তিন মেয়ে হয়। অভিযোগ, সেই নিয়ে স্ত্রীকে আগে থেকেই গঞ্জনা দিত। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ে সঙ্গীতা। চলতি বছরে আনুখাল হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করে সে। তার পর একরকম জোর করেই তার পড়াশোনা বন্ধ করে দেয় স্বপন। ঘর থেকেও বেরোনও বন্ধ করে দেয়। স্ত্রীকেও গৃহবন্দী করে রাখে অভিযুক্ত। শুক্রবার সকালে কোনও কারণে ঘরের বাইরে যান বন্দনা। তা জানতে পেরে বাড়িতে ঢুকেই স্ত্রীর গলায় শাল জড়িয়ে খুনের চেষ্টা করে স্বপন। বাধা দেয় সঙ্গীতা। তখন তাকেও বেধড়ক মারধর করা হয়।

এদিকে, হাসপাতালে মহকুমা শাসককে সঙ্গীতা জানিয়েছে, সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু বাবা তা করতে দিচ্ছে না। জোর করে বিয়ে দিতে চাইছে। মা’কেও বিবাহবিচ্ছেদ দিতে চাইছে। তাদের ঘরে বন্দি করে রাখা হয় দিনের পর দিন। সঙ্গে সঙ্গে কালনা থানার পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন মহকুমা শাসক। পাশাপাশি, সঙ্গীতাকে স্কুলে ভর্তি করানোর জন্য কালনা-২ ব্লকের বিডিও-কে নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গীতাকে ওবিসি স্কলারশিপ, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা-সহ সবরকম সহযোগিতা করা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন।

[দাউদের লেনদেন চলে বিটকয়েনে, জেরায় কবুল ভাই ইকবাল কাসকরের]

The post মধ্যযুগীয় বর্বরতা! পরপর তিন মেয়ের জন্ম দেওয়ায় গৃহবন্দি মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার