সোমনাথ পাল, বনগাঁ: পরকীয়া সম্পর্ক রয়েছে স্ত্রীর৷ যে সন্দেহের জেরে চরমে পৌঁছেছিল দাম্পত্য কলহ৷ মেজাজ হারিয়ে একদিন স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে বসে স্বামী৷ যে অভিযোগে অবশেষে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ৷
[হাওড়া স্টেশনে দালালের খপ্পরে খোদ রেলকর্তা, দৌরাত্ম্যে তিতিবিরক্ত যাত্রীরা]
ধৃতের নাম উজ্জ্বল রায়৷ গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকার ঘটনা৷ ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলে পুলিশ। অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ অভিযোগ, সাংসারিক বিবাদের জেরে বছর দুয়েক আগে অভিযুক্ত তার বাড়ির কাছেই স্ত্রীর মুখে অ্যাসিড ছোঁড়ে৷ তারপর আক্রান্ত স্ত্রীকে ফেলেই এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত স্বামী৷ দম্পতির এক কন্যা সন্তানও রয়েছে৷ দীর্ঘদিন ফেরার ছিল সে৷ স্থানীয়রাই গোটা ঘটনার কথা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন৷ এরপর গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে তার নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার করে পুলিশ৷
[কর্মী মৃত্যুর প্রতিবাদে এবার গোটা পুরুলিয়ায় ১২ ঘণ্টা বনধ ডাকল বিজেপি]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূ দত্তপুকুর থানা এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন৷ তাঁর মেয়েও তাঁর সঙ্গেই থাকত৷ এই ঘটনায় মহিলার মৃত্যুর পর থেকে একা হয়ে পড়েছে ওই কিশোরী৷ পুলিশের অনুমান, অভিযুক্তর সন্দেহ ছিল, তার স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন৷ এই কারণেই ওই ঘটনা ঘটে থাকতে পারে৷ এমনকী জেরায় নিজের এমন অপরাধের কথা স্বীকারও করেছে অভিযুক্ত বলে জানায় পুলিশ৷ অভিযুক্তর কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷
The post পরকীয়া সন্দেহে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে অবশেষে গ্রেপ্তার স্বামী appeared first on Sangbad Pratidin.
