shono
Advertisement

এই যুবকের জীবে প্রেম দেখলে আপনিও সাবাশ বলবেন

জানলে বলবেন, কোনও প্রশংসাই যথেষ্ট নয় শ্রীবাসদের জন্য The post এই যুবকের জীবে প্রেম দেখলে আপনিও সাবাশ বলবেন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:45 PM Apr 15, 2018Updated: 08:00 PM Apr 15, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: লালগড়ে শিকারিদের তাণ্ডবে বেঘোরে যখন গেল রয়্যাল বেঙ্গলের, ঠিক তখনই খানাকুলের এক যুবক নিজের প্রাইভেট টিউশনের পয়সা দিয়ে বিরল প্রজাতির কচ্ছপ কিনে তাকে প্রকৃতির বুকে ফিরিয়ে দিল৷ শ্রীবাস ভৌমিক৷ খানাকুলের নন্দনপুরের বাসিন্দা৷ এমএ পাশ করার পর চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রাইভেট টিউশন করে নিজের খরচ চালান শ্রীবাস৷

Advertisement

শনিবার সকালে শ্রীবাস টিউশন করে বাড়ি ফেরার পথে বন্ধুর মুখে শোনেন, স্থানীয় খাল থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেন এক ব্যক্তি৷ স্বভাবতই গ্রামের মানুষের কাছে কচ্ছপের মাংস অত্যন্ত লোভনীয়৷ তাই ওই ব্যক্তিও কচ্ছপটিকে ধরে নিয়ে যায় মাংস খাওয়ার জন্য৷ শ্রীবাস এই ঘটনা শোনার পর থেকে ভীষণ ব্যাকুল হয়ে ওঠেন৷ তিনি ওই ব্যক্তির বাড়ি গিয়ে তাঁকে অনেক বোঝান, এভাবে  প্রাণীহত্যা ঠিক নয়৷ এটা আইনবিরুদ্ধ৷ পুলিশ জানতে পারলে তাঁর বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেবে৷ কোনও কিছুতেই কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অর্থের বিনিময়ে কচ্ছপটিকে বিক্রি করতে রাজি হয় ওই ব্যক্তি৷ শ্রীবাস টিউশনের পয়সা দিয়ে ওই কচ্ছপটিকে কিনে নিয়ে আসেন৷ কিন্তু এরপরও আরও বড় লড়াই অপেক্ষা করে আছে তাঁর জন্য বুঝতে পারেননি শ্রীবাস৷

[পাথরের ঘায়ে মরোমরো অবস্থা, স্থানীয় যুবকদের চেষ্টায় রক্ষা পেল প্যাঙ্গোলিন]

কচ্ছপটিকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য কোন্নগরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন৷ কিন্তু তারা কোনও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি৷ তাই বাধ্য হয়ে তিনি কচ্ছপটিকে নিয়ে ছুটে যান খানাকুল থানায়৷ ততক্ষণে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে৷ শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি৷ খানাকুল থানা থেকে বিষয়টি জানানো হয় আরামবাগের চাঁদুর বিট হাউসে৷ শেষ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত অপেক্ষার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়৷ জয় হয় শুভ ইচ্ছার৷ চাঁদুর বিট অফিসের আধিকারিক একেশ্বর ভুঁইয়া এসে পৌঁছান খানাকুল থানায়৷ শ্রীবাস ওই বন দপ্তরের আধিকারিকের হাতে কচ্ছপটিকে তুলে দেন৷ খানাকুল থানার পুলিশ আধিকারিকরা জানান, কোনও প্রশংসাই যথেষ্ট নয় শ্রীবাসের জন্য৷ এলাকার মানুষও গর্বিত শ্রীবাসের কাজের জন্য৷ তাঁরা জানান, শ্রীবাসের মতো ছেলেরাই পারবে পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে৷

[আকাশে উড়ছে পদ্মার ইলিশ! ১০০ টাকায় সীমিত ‘অফার’]

The post এই যুবকের জীবে প্রেম দেখলে আপনিও সাবাশ বলবেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার