shono
Advertisement
North Bengal sports hub

অলিম্পিককে সামনে রেখে এবার তুফানগঞ্জে স্পোর্টস হাব, কী জানালেন মন্ত্রী?

তুফানগঞ্জ সুইমিং পুলে আয়োজিত ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন মন্ত্রী মালতি রাভা রায়।
Published By: Arpita MondalPosted: 07:21 PM Aug 28, 2026Updated: 08:02 PM Aug 28, 2026

উত্তরবঙ্গের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি পালক। পালা বদলের পরে নতুন সরকারের হাত ধরে কোচবিহার জেলার তুফানগঞ্জ হতে চলেছে উত্তরবঙ্গের স্পোর্টস হাব। যার রোড ম্যাপ ইতিমধ্যেই তৈরী বলে জানিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণের মন্ত্রী মালতি রাভা রায়। তুফানগঞ্জ সুইমিং পুলে আয়োজিত ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন মন্ত্রী মালতি রাভা রায়।

Advertisement

রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মালতি রাভা রায়।

শুধু সুইমিং বা ফিন সুইমিং নয়, আগামীদিনে বিভিন্ন অলিম্পিক গেমসের জন্য একাডেমি এবং কোচেস ট্রেনিং সেন্টার তুহানগঞ্জে গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। চলতি চ্যাম্পিয়নশিপে বয়সের ভিত্তিতে বাইফিন, সারফেস এবং আপনিয়া, এই তিন ক্যাটাগরিতে রাজ্যের ১৫টি জেলা থেকে প্রায় ৪০০ জন সাঁতারু অংশগ্রহণ করেছে। আগামী সেপ্টেম্বর মাসে পুণেতে আয়োজিত হতে চলেছে ফিনসুইমিং এর জাতীয় চ্যাম্পিয়নশিপ, তাই বাংলা দল গঠনের জন্য চলতি রাজ্য চ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করেছে নির্বাচকরা। এই চ্যাম্পিয়নশিপ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

তুফানগঞ্জ সুইমিং পুলে আয়োজিত ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠান।

রাজ্য ফিনসুইমিং এর সম্পাদক কঙ্কন পানিগ্রাহী জানিয়েছেন, আগামীদিনে খেলাধুলা শুধু কলকাতা কেন্দ্রিক নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই তার প্রধান লখ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল এবং প্যারালিম্পিয়ান মায়া বর্মন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement