shono
Advertisement
Murshidabad

মা হওয়াতেই আপত্তি! মুর্শিদাবাদে ১১ দিনের শিশুকন্যাকে বালতিতে ডুবিয়ে 'খুন', গ্রেপ্তার মা

সন্তানকে জলে ডুবিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা সাগরি বিবি। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 06:43 PM Aug 25, 2026Updated: 07:00 PM Aug 25, 2026

রবিবার বাথরুমের বালতি থেকে উদ্ধার হয় ১১ দিনের শিশুকন্যার দেহ। সন্তানকে জলে ডুবিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা সাগরি বিবি। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে। ধৃত সন্তানকে খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে নিজের বাড়ির বাথরুম থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। সেদিন বেলা ১১টা নাগাদ শিশুটিকে বিছানায় দেখেছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। তার কয়েকঘণ্টা পরই বালতিতে মেলে সদ্যোজাতর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। যান জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল ও রঘুনাথগঞ্জ থানার আইসি সৌরভ চট্টোপাধ্যায়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

পরিবারের সদস্যদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় শিশুটির মাকেও। তখনই নানা অসঙ্গতি উঠে আসে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে। দ্বিতীয়বার সাগরি কন্যাসন্তানের জন্ম দেন। তদন্তকারীদের দাবি, এই সন্তান নেওয়ার বিষয়ে তাঁর অনীহা ছিল। পরিবারের চাপের কারণেই সন্তানটি হয়েছিল বলে জেরায় জানিয়েছেন সাগরি। সেই কারণেই সন্তানকে খুন করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও পারিবারিক কারণ রয়েছে কি না, সেই বিষয়টিও দেখছেন আধিকারিকেরা। ধৃতকে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement