shono
Advertisement

জল্পেশের মেলায় নাচতে গিয়ে নিখোঁজ নর্তকীর হদিশ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

চার মাস পর মিলল মেয়ের খোঁজ, অভিযুক্তকে ধরিয়ে দিল মা। The post জল্পেশের মেলায় নাচতে গিয়ে নিখোঁজ নর্তকীর হদিশ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:50 PM Feb 23, 2018Updated: 08:05 PM Feb 23, 2018

শান্তনু কর, জলপাইগুড়ি: ছোট থেকেই নাচতে ভালবাসতো মেয়ে। জল্পেশের মেলায় সেই নাচ দেখাতে গিয়েই নাচের দলের সঙ্গে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মেয়েটি। শেষমেশ, মেয়ের হদিশ পেতে মেলায় আসা চিত্রহারের এক নায়ককে পুলিশ ডেকে ধরিয়ে দিলেন মা। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির জল্পেশ মেলার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ময়নাগুড়ি থানার আইসি তৌহিদ আনোয়ার জানান, ধৃত যুবকের নাম রাহুল ওরফে বিভাস মণ্ডল। বাড়ি ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন পূর্ব মল্লিকপাড়ায়। ময়নাগুড়ির শহিদগড় পাড়ার নিখোঁজ যুবতীর মায়ের করা অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শেষমেশ, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ যুবতীর হদিশ পেয়েছে পুলিশ। শুক্রবার ধৃত রাহুলকে হেফাজতে নিয়ে ময়নাগুড়ি পুলিশের একটি দল বিহার রওনা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

মোবাইল পরিষেবা যতই ছড়াক, গ্রামের মেলাগুলিতে এখনও অন্যতম আকর্ষণের নাম চিত্রহার। কিছুটা খোলামেলা পোশাকে চটুল বাংলা এবং হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে মেলা থেকে ভালই রোজগার হয় দলগুলির।পুলিশ জানিয়েছে, গত কয়েক বছর ধরে চিত্রহার দলের অন্যতম পুরুষ ড্যান্সার হিসেবে কাজ করছে রাহুল ওরফে বিভাস।

[খুনের অভিযোগে ধৃত এসএসবি কম্যান্ডান্টকে ছিনতাই জওয়ানদের, চাঞ্চল্য সরিষায়]

নিখোঁজ যুবতীর মা জানান, তাঁর মেয়েও ভাল নাচে। গতবছর জল্পেশের মেলায় গিয়ে এই চিত্রহার দলের সঙ্গে পরিচয় হয়েছিল মেয়ের। একটা দুটো নাচ দেখেই মেয়েকে দলে নিয়ে নেয় তারা। এরপর দলের সঙ্গেই এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরতে থাকে ও। মাসে রোজগারের একটা টাকা বাড়িতে পাঠাচ্ছিল মেয়ে। গত নভেম্বর মাস থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়। এমনকী, মেয়ের সঙ্গে যাবতীয় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

ময়নাগুড়ি থানার আইসি তৌহিদ আনোয়ার জানান, বিভিন্ন জায়গায় খোঁজও চালিয়েছিলেন তাঁরা। কিন্তু দলটিরই হদিশ পাননি। গত ১৪ তারিখ শিবরাত্রি উপলক্ষে শুরু হয়েছে জল্পেশের মেলা। তাতে চিত্রহার নিয়ে এসেছে নতুন একটি দল। ফলে খানিকটা বিভ্রান্তও ছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে সেই দলেই রাহুল নামে ওই যুবককে দেখে পুলিশকে খবর দেন যুবতীর মা।

পুলিশ গিয়ে রাহুলকে জেরা করতেই জানতে পারে বিহারে অন্য একটি চিত্রহার দলে যোগ দিয়েছে ওই যুবতী এবং এখন সে বেশ ভালই অর্থ রোজগার করছে। একথা জানার পর স্থানীয় আইসি জানান, ওই যুবতীকে ফিরিয়ে আনার জন্য যাবতীয় পদক্ষেপ নেবেন তাঁরা।

[মালবাজারে জালে দাগী চোর, ফাঁস দলের কুকীর্তি]

The post জল্পেশের মেলায় নাচতে গিয়ে নিখোঁজ নর্তকীর হদিশ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার