shono
Advertisement
Memari

মেমারিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য এলাকায়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমিতা বন্দ্যোপাধ্যায়। বয়স ৫৫ বছর। তিনি মেমারির রসুলপুরে বাসিন্দা। সুমিতাদেবী মেমারি-১ ব্লকের নিমো-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিলেন।
Published By: Subhankar PatraPosted: 05:07 PM May 20, 2026Updated: 08:31 PM May 20, 2026

মেমারিতে (Memari) তৃণমূল পঞ্চায়েত সদস্যার রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বুধবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন পরিবারের সদস্যরা। এটি আত্মহত্যার ঘটনা নাকি, পিছনে অন্য কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমিতা বন্দ্যোপাধ্যায়। বয়স ৫৫ বছর। তিনি মেমারির রসুলপুরে বাসিন্দা। সুমিতাদেবী মেমারি-১ ব্লকের নিমো-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিলেন। এ দিন সকালে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় সুমিতাকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে আসেন প্রতিবেশীরাও। খবর দেওয়া হয় পুলিশে। মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। কী কারণে এই ঘটনা তা নিয়ে রহস্য ঘনিয়েছে।

ভোটের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে চর্চার শেষ নেই। নানা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বাসিন্দাদের মনে। তিনি কী আত্মহত্যা করেছেন সেই প্রশ্ন উঠেছে। আত্মহত্যা করে না থাকলে ঠিক কী ঘটেছে পুলিশ তার তদন্ত করে রহস্য উন্মোচন করুক চাইছেন বাসিন্দারা। যদিও মৃতের স্বামী বাসুদেব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পারিবারিক অশান্তির জেরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর স্ত্রী। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement