shono
Advertisement

বাবা-কাকিমার পরকীয়া দেখে ফেলার ‘অপরাধ’, কাকার হাতে শ্লীলতাহানির শিকার কিশোরী

পুড়িয়ে দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার্থীর বইপত্র। The post বাবা-কাকিমার পরকীয়া দেখে ফেলার ‘অপরাধ’, কাকার হাতে শ্লীলতাহানির শিকার কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM Feb 22, 2018Updated: 01:56 PM Feb 22, 2018

বিপ্লব দত্ত, রানাঘাট: মাধ্যমিক পরীক্ষার আগেভাগেই পরীক্ষার্থীর বই পুড়িয়ে দিল বাড়ির লোকজন। বাবা ও কাকিমার বিবাহবহির্ভূত সম্পর্ক দেখে ফেলাতেই এই ঘটনা ঘটেছে। এমনই অভিযোগ উঠেছে। শুধু বই পুড়িয়ে দেওয়াই নয়, ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকিও দিয়েছে বাবা কাকারা। তাই বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে। কাকার বিরুদ্ধে ভাইঝির শ্লীলতাহানির অভিযোগও করেছেন ছাত্রীর মা। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার নপাড়া এলাকায়।

Advertisement

[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, খুনের চেষ্টায় ধৃত ডাক্তারি ছাত্র]

ঘটনার সূত্রপাত, চলতি মাসের তিন তারিখে। বাবা-মা ছাড়াও ওই ছাত্রী ভাইও রয়েছে। এছাড়া পরিবারে দুই কাকা-কাকিমা ও ঠাকুরমা রয়েছেন। ওইদিন এক কাকিমার সঙ্গে আপত্তিকর অবস্থায় বাবাকে দেখে ফেলেছিল সে। তাতেই বিপত্তি। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাটি মা ও বাড়ির সকলকে জানাতেই শুরু হয় মারধর। অভিযোগ, মা, ভাই ও ছাত্রীকে ধরে বেধড়ক মারধর করে বাবা। ঘটনাটি পাঁচকান হওয়ার ভয়ে কাকারাও মারধরে শামিল হয়। অভিযোগ, এই সময় এক কাকার শ্লীলতাহানিরও শিকার হয় ওই ছাত্রী। কোনওরকমে বাড়ি থেকে পালিয়ে বাঁচেন ছাত্রীর মা। মারধর কিন্তু থামেনি। এরপর ভাইকে নিয়ে ওই ছাত্রীও বাড়ি থেকে পালিয়ে যায়। ৭ তারিখে রানাঘাট মহিলা থানায় দেওরের বিরুদ্ধে মেয়ের শ্লীলতাহানির অভিযোগ জানান ছাত্রীর মা। থানায় অভিযোগের খবর পেয়েই বাড়ি থেকে পালিয়ে যায় সকলে। তারপর পুলিশ অভিযোগের ভিত্তিতে এক কাকা ও ঠাকুরমাকে গ্রেপ্তার করে। এখন ঠাকুরমা জামিনে মুক্ত রয়েছে। তবে কাকার জেল হেফাজত হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

[‘মেয়েটা এতক্ষণ পড়ে থাকল, কেন জানতে পারলেন না?’, আইসিকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর]

জানা গিয়েছে, ঘটনার দিনি কাকিমাও বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে চেঁচামেচি শুরু করেছিল মেয়েটি। তখনই বিষয়টি নজরে আসে। তবে সেদিনই এমনটা ঘটেছে তা নয়। ছাত্রীর বাবার সঙ্গে ওই কাকিমার বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে বাড়ির সকলেই প্রায় জানত। ছাত্রীর মাও বিষয়টি জানতেন। আগেও অশান্তি হলেও ব্যাপারটি পাঁচকান হয়নি। ওই কাকিমার স্বামীরও অজানা ছিল না। বাড়ির মেয়ে ঘটনাটি জেনে যেতেই মারমুখি হয়ে ওঠে পেশায় ভ্যানচালক বাবা। মদ্যপ অবস্থাতেই শুরু করে মারধর। কাকারাও এসে যোগ দেয়। এই সময় ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাটিও ঘটে। তারপর বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে ওই ছাত্রী। তার বইখাতা পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে সামনেই মাধ্যমিক পরীক্ষা। ঠিক তার আগেই এই ধরনের ঘটনায় পরীক্ষায় বসতে পারা নিয়েই অনিশ্চতা তৈরি হয়েছে।

The post বাবা-কাকিমার পরকীয়া দেখে ফেলার ‘অপরাধ’, কাকার হাতে শ্লীলতাহানির শিকার কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার