shono
Advertisement

পণের টাকা না পেয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

বিয়ের সময় নগদ ৫ লক্ষ টাকা নেওয়া হয়৷ আরও টাকার জন্য চাপ। The post পণের টাকা না পেয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Jul 23, 2018Updated: 05:01 PM Jul 23, 2018

বিপ্লব দত্ত, নদিয়া: আবারও পণের বলি এক গৃহবধূ৷ ব্যবসার জন্য দাবি মতো টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল যুবক। ঘটনায় উত্তেজনা ছড়াল নদিয়ার চন্দনপুরে৷ খুনের পর যুবক নিজে গিয়ে সমস্ত ঘটনা স্বীকার করে নেয়। স্বীকারোক্তির ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

Advertisement

[মেলেনি পণের বকেয়া টাকা, বধূকে বাইকের চাকায় পিষে খুন করল স্বামী]

রীতিমতো সম্বন্ধ করে দুই পরিবারের সম্মতিতে চন্দনপুরের বাসিন্দা তাজমিনার সঙ্গে বিয়ে হয় পাটিকাবাড়ির এনামুলের৷ বিয়ের সময় গয়নাগাটি, গৃহস্থালীর সামগ্রী ও নগদ ৫ লক্ষ টাকা নিয়েছিল এনামুলের পরিবার৷ মেয়ে সুখী হোক, এই আশাতেই ছেলের বাড়ির সমস্ত দাবি পূরণ করেছিল তাজমিনার বাড়ির লোকজন৷ চোখে সোনালি স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখেন গৃহবধূ৷ কিন্তু বিয়ের পর ঘটল ঠিক উলটোটাই৷ বিয়ের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই শুরু হয় নির্যাতন৷ অভিযোগ, ব্যবসা করার জন্য টাকা দাবি করতে শুরু করে এনামুল৷ বিয়ের সময় ৫ লক্ষ টাকা পণ নেওয়ার পরে বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দেওয়া হত গৃহবধূকে৷ কিন্তু বাপেরবাড়ির লোকজন এত টাকা কোথা থেকে পাবেন, একথা ভেবে বাপেরবাড়িতে সে কথা জানাতে পারেননি তাজমিনা৷ মুখ বুজে সহ্য করতে থাকেন অত্যাচার৷

[পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত স্বামী]

দিনের পর দিন ক্রমশই শ্বশুরবাড়ির লোকজন চাপ বাড়াতে থাকে৷ মারধর, খেতে না দেওয়া রোজকার রুটিনে পরিণত হয় গৃহবধূর৷ একাধিকবার এনামুলের সঙ্গে কথা বলেন তাজমিনা৷ সমস্যার সমাধান দূরের কথা, বরং বাড়তে থাকে অত্যাচার৷ সোমবার সকালে অত্যাচার চরম আকার নেয়৷ অভিযোগ, বেধড়ক মারধর করা হয় গৃহবধূকে৷ এনামুল মারধর করলেও বাধা দিতে এগিয়ে আসেননি শ্বশুরবাড়ির অন্যান্যরা৷ বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে এনামুল৷

[জীবনতলায় গৃহবধূর রহস্যমৃত্যু, গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী]

খুনের পর নাকাশিপাড়া থানায় ছুটে যায় অভিযুক্ত স্বামী৷ পণের দাবিতে স্ত্রীকে অত্যাচার ও শ্বাসরোধ করে খুনের কথা পুলিশকে জানায় সে৷ স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ ধৃতের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে৷     

The post পণের টাকা না পেয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement