shono
Advertisement

নীরব মোদি কাণ্ডের জের, আতঙ্কে টাকা তোলার ধুমে ফাঁপড়ে পিএনবি

৩ দিনে গ্রাহকরা তুলে নিলেন ৩ কোটি টাকা। The post নীরব মোদি কাণ্ডের জের, আতঙ্কে টাকা তোলার ধুমে ফাঁপড়ে পিএনবি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:41 AM Feb 20, 2018Updated: 10:01 AM Feb 20, 2018

সৌরভ মাজি, বর্ধমান: নীরব মোদি পগারপার। তদন্তকারীরা ধনকুবেরের টিকি ছুঁতে না পারলেও তার সৌজন্যে পিএনবির গ্রাহকরা এখন পড়েছেন দোলাচলে। যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নীরব বিপুল টাকা ঋণ নিয়েছিলন তাই ওই ব্যাংকের গ্রাহকদের একাংশের মধ্যে টাকার তোলার ধুম পড়ে গিয়েছে। অবস্থা এমনই যে বর্ধমানের কালনায় পিএনবি শাখা থেকে ৩ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা।

Advertisement

[টাকা ফেরানোর রাস্তা বন্ধ করেছে পিএনবি, চিঠিতে দুষলেন নীরব]

মাত্র তিন দিন আগেই একটি ছোট শহরের শাখা থেকে এই পরিমান টাকা তুলে নেওয়ায় চিন্তায় ব্যাংক কর্তৃপক্ষ। গ্রাহকদের এই ব্যাপারে নানারকম পরামর্শ দিয়েও তারা ছবিটা বদলাতে পারেননি। উলটে ব্যাংক খোলা মাত্র টাকা তোলার কাউন্টারের সামনে লম্বা লাইন পড়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে কালনার নিভুজি বাজার এলাকায় পিএনবির শাখায় এখন এটাই ছবি। কেন টাকা তুলে নিচ্ছেন। এই নিয়ে নানা যুক্তি রয়েছে গ্রাহকদের মধ্যে। তবে তাঁদের কথাবার্তায় স্পষ্ট নীরব মোদির ঘটনার পর ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে। তাহলে সঞ্চয় যেটুকু আছে তার সবটাই হারাবেন। এই আশংকায় লাইনে দাঁড়িয়েছিলেন কালনার ধর্মডাঙার বাসিন্দা প্রফুল্ল হাওলাদার। এই শাখায় তাঁর বেশ কয়েক বছর ধরে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তারপরও তিনি নিশ্চিন্ত হতে পারেননি। প্রফুল্লবাবুর বক্তব্য, নীরব মোদি এবং পিএনবি নিয়ে কাগজে যা পড়ছেন তাতে রীতিমতো আতঙ্কে রয়েছেন। তাই তাঁর জমানো লাখ দেড়েক টাকা পুরোটাই তুলে নিয়েছেন। প্রায়ই একই মত আরও এক গ্রাহক সৌম্যদীপ দের। তাঁর কথায় কখন কী হয় যায় বোঝা শক্ত। ব্যাংকের যদি ঝাঁপ বন্ধ হয়ে যায় তাহলে কোথায় যাবেন? পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই গ্রাহক। কেউ কেউ আবার গুজবের শিকার। এমনই এক মহিলা গ্রাহক পাড়াপড়শির পরামর্শে যা টাকা সঞ্চিত রয়েছে তার সবটাই তুলে নিয়েছেন।

[বাড়ল আবেদনের বয়সসীমা, রেলে শীঘ্রই ৯০ হাজার নিয়োগ]

গ্রাহকদের বড় অংশের এই প্রবণতায় ব্যাংক পড়েছে সমস্যায়। কারণ তাদের গচ্ছিত অর্থ ক্রমশ কমছে। চিন্তা স্পষ্ট ব্রাঞ্চ ম্যানেজার অলোক তালুকদারের কথায়। তিনি বলেন, সংবাদমাধ্যমের খবরের জন্য এমন আতঙ্ক স্বাভাবিক। গত সপ্তাহে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে কেউ তেমন টাকা জমা করছে না। উলটে তুলে নিচ্ছে। আমরা বারবার গ্রাহকদের বলছে কোনও ভয় নেই, তাদের টাকা সুরক্ষিত। তারপরও টাকা তোলার লম্বা লাইন।

[আফরাজুলকে মেরে আফসোস নেই, জেল থেকেই বিস্ফোরক ভিডিও শম্ভুলালের]

The post নীরব মোদি কাণ্ডের জের, আতঙ্কে টাকা তোলার ধুমে ফাঁপড়ে পিএনবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার