shono
Advertisement
Nirmal Ghosh-Tirthankar Ghosh

ছেলের সঙ্গে একই কুঠুরিতে বন্দি নির্মল! সময় কাটছে কীভাবে?

তৃণমূল জমানায় বাবা-ছেলের সম্মতি ছাড়া পানিহাটি এলাকায় গাছের একটি পাতাও নড়ত নয়া! এমনই মত ছিল এলাকার সাধারণ মানুষের। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন।
Published By: Suhrid DasPosted: 03:04 PM Aug 29, 2026Updated: 03:26 PM Aug 29, 2026

তৃণমূল জমানায় বাবা-ছেলের সম্মতি ছাড়া পানিহাটি এলাকায় গাছের একটি পাতাও নড়ত নয়া! এমনই মত ছিল এলাকার সাধারণ মানুষের। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh) এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষও (Tirthankar Ghosh) এই মুহূর্তে পুলিশ হেফাজতে। পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে বাবা-ছেলে খড়দহ থানায় একই লকআপে রয়েছেন। লকআপে বাবা-ছেলের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা, মৃদু হাসাহাসিও হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

রাজ্যে পালাবদলের বেশ কিছুদিন পরই গ্রেপ্তার হয়েছিলেন তীর্থঙ্কর। নির্মল ঘোষ পলাতক ছিলেন। অভয়ার দেহ লোপাট মামলায় গত ১৩ আগস্ট ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলায় গত ১৩ আগস্ট থেকে নির্মল ঘোষ খড়দহ থানার লকআপে রয়েছেন তিনি। প্রমোটারের থেকে তোলা আদায় মামলায় গত শনিবার ফের তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে গত ২৫ আগস্ট থেকে তীর্থঙ্কর ঘোষও পুলিশ হেফাজতে রয়েছেন। গতকাল, শুক্রবার বারাকপু আদালতে বিধায়কপুত্রকে লটারি প্রতারণা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। ফের ৭দিনের জন্য পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে।

থানার একই লকআপে রয়েছেন বাবা-ছেলে। কিন্তু কী করছেন বাবা-ছেলে? কীভাবে দিন কাটছে দু'জনের? পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন বিধায়ক বলে আলাদা কোনও ব্যবস্থা নির্মল ঘোষের জন্য নেই। মাটিতেই কম্বল পেতে শুতে হচ্ছে বাবা-ছেলেকে। রোজ সকালে চা বিস্কুট দেওয়া হয়। এরপর ব্রেকফাস্ট পান দু'জনে। দুপুর-রাতে ভাত-রুটি, ডাল, সবজি। এছাড়াও থাকছে মাছ, মাংস। ডিমও থাকছে মেনুতে।

নির্মল ঘোষ মূলত পাজামা-পাঞ্জাবি পরেই কাটাচ্ছেন। ছেলে তীর্থঙ্কর টি-শার্ট, প্যান্ট পরে থাকছেন। বেশিরভাগ সময়ই হেলান দিয়ে বসে থাকছেন তীর্থঙ্কর। বাবা-ছেলে মাঝেমধ্যেই কথা বলছেন। নিজেদের মধ্যে মৃদু হাসিঠাট্টাও চলছে। আজ, শনিবার ফের আদালতে তোলা হয়েছে নির্মলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement