shono
Advertisement

বাড়ির কেউ ধর্ষিতা হলে কী করতেন? পুলিশকে ধমক জাতীয় মহিলা কমিশনের

নদিয়ায় অগ্নিশর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। The post বাড়ির কেউ ধর্ষিতা হলে কী করতেন? পুলিশকে ধমক জাতীয় মহিলা কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:45 AM Jun 08, 2018Updated: 11:00 AM Jun 08, 2018

বিপ্লব দত্ত,কৃষ্ণনগর: “এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। পুলিশ মানুষের জন্য কাজ করছে না। মহিলাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ পুলিশ।”- বৃহস্পতিবার নদিয়ায় এসে ঠিক এইভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

Advertisement

[বন্ধ হবে না বারাকপুরের স্কুল, প্রয়োজনে সেনাকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এদিন তিনি শান্তিপুরের বেলঘড়িয়া-২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়ায় বিজেপি প্রার্থীর ধর্ষিতা জায়ের বাড়িতে যান। ভোটের আগে বিজেপি প্রাথী জয়শ্রী বিশ্বাসের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। প্রার্থীকে না পেয়ে তার জা-কে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও ওই ঘটনার পর থেকে এখনও বাড়িছাড়া প্রায় সবাই। এদিনও ওই বাড়িতে কেউ ছিলেন না। নির্যাতিতার বাড়িতে বসেই রেখা শর্মা কার্যত ধমক দেন পুলিশ অফিসারদের। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে তুলোধোনা করে তিনি বলেন, “এই কেসের কাগজপত্র কোথায়? আমায় সব দেখাতে হবে। আপনারা কি অপরাধীদের হয়ে কাজ করেন? তাহলে তো থানাগুলিতে তালা মেরে দিতে হয়। নির্যাতিতা মহিলা এখনও বাড়িছাড়া। বিজয়ী প্রার্থী অবধি বাড়িতে ঢুকতে পারছেন না। ” কড়া ভাষায় পুলিশ অফিসারদের সমালোচনা করে তিনি আরও বলেন, “আপনাদের বাড়ির কেউ ধর্ষিতা হলে কী করতেন? হাত গুটিয়ে বসে থাকতেন? এই জেলার এস পি , রাজ্যের ডিজি ফোন ধরেন না। পুলিশের ওপর মানুষের কোন  ভরসা নেই।

এদিন মহিলাদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। প্রশাসন ও সরকারকে একহাত নিয়ে তিনি অভিযোগ তোলেন যে, এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। সারা দেশের মধ্যে এই রাজ্যের মহিলারা নিরাপদ নয়। দিল্লি গিয়ে কড়া রিপোর্ট দেওয়ার কথাও জানান তিনি। এদিন মেলেরমাঠ এলাকায় নিহত বিপ্লব শিকদারের বাড়িও যান রেখা শর্মা। বাড়ির মহিলাদের নিরপত্তার আশ্বাস দেন তিনি। এরপর শান্তিপুর থানায় গিয়ে ধর্ষিতা মহিলার কেসহিস্ট্রি চান রেখা। তাঁর অভিযোগ, পুলিশ কর্মীরা তা দিতে টালবাহানা করেন। জাতীয় মহিলা কমিশনের এহেন সমালোচনায় কার্যত প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নতুন কিছু নয়। দলদাসে পরিণত হয়েছে রাজ্যের পুলিশবাহিনী এমনটা অভিযোগ তুলেছে বিরোধীরাও। সেই অভিযোগেই এবার সিলমোহর দেয় জাতীয় মহিলা কমিশন।

[আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, চোখ রাখবেন কোন ওয়েবসাইটে?]

The post বাড়ির কেউ ধর্ষিতা হলে কী করতেন? পুলিশকে ধমক জাতীয় মহিলা কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার