shono
Advertisement

সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে উত্তরবঙ্গ মেডিক্যালের গ্রুপ ডি কর্মী

সুসম্পর্কের সুযোগ নিয়েই ধর্ষণের চেষ্টা! The post সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে উত্তরবঙ্গ মেডিক্যালের গ্রুপ ডি কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Jul 30, 2018Updated: 04:28 PM Jul 30, 2018

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: যত দিন যাচ্ছে, ততই বাড়ছে ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা৷ বাদ যাচ্ছেন না শিশু থেকে তরুণী, বৃদ্ধা কেউই৷ এ ধরনেরই ঘৃণ্য আচরণের শিকার শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দা এক মহিলা৷ অভিযোগ, স্বামীর সহকর্মীই তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Advertisement

[মধ্যমগ্রামের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার কারখানার নিরাপত্তারক্ষী]

অভিযোগকারিণী ওই মহিলার স্বামী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের গ্রুপ ডি-র কর্মী৷ ওই হাসপাতালের কোয়ার্টারেই থাকেন দম্পতি৷ তার পাশের ঘরেই থাকত সামিম সরকার৷ সামিমও ওই হাসপাতালের গ্রুপ ডি কর্মী৷ একই কোয়ার্টারে থাকার সুবাদে সামিমের সঙ্গে ভালই সম্পর্ক ছিল মহিলার৷ স্বামীর অনুপস্থিতিতে মহিলার ঘরে আসত সামিম৷ খাবার আদানপ্রদান এমনকী একসঙ্গে বহুবার এদিক-ওদিক গিয়েছিলেনও তাঁরা৷ দম্পতির সঙ্গে দিব্যি সুসম্পর্ক ছিল সামিমের৷

[পুলিশকর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, আলিপুরদুয়ারে কর্মবিরতি চিকিৎসকদের]

কিন্তু সেই সম্পর্কেই ফাটল ধরল সোমবার৷ অন্যান্য দিনের মতো স্বামী না থাকাকালীন বাড়িতে আসে সামিম৷ অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে সে৷ কিন্তু মহিলার বাধা পেয়ে কোয়ার্টার ছেড়ে চলে যায় সে৷ এরপর গোটা ঘটনা স্বামীকে জানান ওই মহিলা৷ স্ত্রীর কথা শুনে অবাক হয়ে যান তিনি৷ এমন ঘৃণ্য কাজ যে করতে পারে সামিম, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি মহিলার স্বামী৷ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান তিনি৷ সামিমকে প্রথমে গোটা ঘটনার কথা জানান গৃহবধূর স্বামী৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বরে মহিলার স্বামীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পরে সামিম৷ জড়ো হয়ে যান রোগীর আত্মীয়রা৷ ঘটনাস্থলে ছুটে আসে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ৷ সামিমকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

[সাপের কামড়ে মৃত্যু ২ বাসিন্দার, আতঙ্কিত মালবাজার]

অভিযুক্ত সামিমকে উপযুক্ত শাস্তি দিতে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা৷ উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান তিনি৷ মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ সামিমকে গ্রেপ্তার করে৷ ধৃতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে৷

The post সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে উত্তরবঙ্গ মেডিক্যালের গ্রুপ ডি কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement