shono
Advertisement

অব্যাহত মূর্তি ভাঙার রাজনীতি, কাটোয়ায় নেহরুর মূর্তিতে কালি

অভিযোগের তির বিজেপির দিকে। The post অব্যাহত মূর্তি ভাঙার রাজনীতি, কাটোয়ায় নেহরুর মূর্তিতে কালি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:56 PM Mar 17, 2018Updated: 06:44 PM Aug 17, 2019

ধীমান রায়, কাটোয়া: মূর্তি অবমাননা চলছেই। এবার ঘটনাস্থল কাটোয়া। নিশানায় জওহরলাল নেহরু। কাটোয়া শহরে টেলিফোন ময়দানের কাছে জওহরলাল নেহরুর মূর্তিতে শনিবার সকালে কালির দাগ দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় কাটোয়া থানায়। পুলিশের অনুমান, এটি দুষ্কৃতীদের কাজ। শুক্রবার রাতেই তারা এই কাণ্ড ঘটায়।

Advertisement

[ফের ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তি, তুলকালাম দেশ জুড়ে]

তবে এই বক্তব্য মানতে নারাজ কাটোয়া পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি সরাসরি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলে বলেন, “বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে কয়েকজন বিকৃতমনস্ক ব্যক্তি রয়েছে। তারাই এই ঘটনার জন্য দায়ী। আমরা চাই পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।” যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপির পূর্ব বর্ধমান জেলা (গ্রামীণ) সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, “বিজেপি এই ধরনের ঘৃণ্য কাজকে কখনওই সমর্থন করে না। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিক।”

এদিকে এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, যারা এই কাণ্ড ঘটিয়ে পরিবেশ উত্তপ্ত করতে চাইছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করুক পুলিশ। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, কাটোয়া টেলিফোন ময়দানে জওহরলাল নেহরুর ওই মূর্তিটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষে পুরসভার পক্ষ থেকে প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯৯৮ সালের ১৫ আগস্ট তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেই থেকে জন্ম ও মৃত্যুদিবসে ওই মূর্তিতে ফুল-মালা দিয়ে নেহরুকে শ্রদ্ধা জানানো হয়।

[মূর্তি ভাঙার রাজনীতি অব্যাহত, এবার কণিষ্ক হলেন আম্বেদকর]

প্রসঙ্গত, ত্রিপুরায় ভোটে পালাবদলের পর লেনিনের মূর্তি ভাঙার পর এ রাজ্যে শ্যামাপ্রদাস মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে। একাধিক জায়গায় মূর্তির অবমাননা করা হয়েছে। সেসবের রেশ কাটতে না কাটতেই এবার কাটোয়া শহরেও একই ঘটনার পুনরাবৃত্তি হল। তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

The post অব্যাহত মূর্তি ভাঙার রাজনীতি, কাটোয়ায় নেহরুর মূর্তিতে কালি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার