shono
Advertisement
Pratik Ur Rahman

দলে যোগ দেওয়ার দু'সপ্তাহের মধ্যে তৃণমূলকে ভোট দেওয়ার সুযোগ, প্রতীক উর বলছেন, 'আলাদাই অনুভূতি'

তৃণমূল সুপ্রিমো মমতার বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চেও উপস্থিত ছিলেন প্রতীক উর। সেখানে তাঁর বক্তৃতার প্রশংসা করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রথমবার তৃণমূলেপন্থী আইনজীবীদের ভোট দিলেন প্রতীক উর রহমান।
Published By: Subhankar PatraPosted: 06:16 PM Mar 10, 2026Updated: 06:18 PM Mar 10, 2026

তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথমবার শাসকদলকে ভোট দিলেন প্রতীক উর রহমান। রাজ্য বার কাউন্সিল নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে আসেন তিনি। বলেন, "বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভোট দিয়ে আমি খুশি। অন্যরকম অনুভূতি।"

Advertisement

মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে রাজ্য বার কাউন্সিল নির্বাচনে ভোট দেন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই নেতা। প্রতীক উরের আইনের ডিগ্রি রয়েছে। ডায়মন্ড হারবার আদালতের আইনজীবীর তালিকায় তাঁর নাম রয়েছে। ভোট দেওয়ার অধিকার রয়েছে তাঁর। সেই সূত্রেই আদালতে এসে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, "তৃণমূলে ভোট দিয়ে আমি খুশি। আলাদা অনুভূতি। নতুন অধ্যায় শুরু হল।" উল্লেখ্য, বার কাউন্সিলের নির্বাচন সরাসরি কোনও দলের চিহ্ন থাকে না। তাই বলা ভালো প্রতীক তৃণমূলপন্থী আইনজীবীদের ভোট দিয়েছেন।

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন প্রতীক উর। সেই সময় রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে। তৃণমূলে যোগ দেওয়ার আগে বাংলার রাজনীতির আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। সেই সময় প্রতীকের একটি চিঠি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই চিঠিতে প্রতীক উর সিপিএমের রাজ্য কমিটি, জেলা কমিটি এমনকী দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চাওয়ার কথা উল্লেখ করেন। দলের একাংশ প্রতীককে দলে রাখার জন্য সক্রিয় হয়।

যোগাযোগ করেন বর্ষীয়ান নেতা বিমান বসু। দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম দাবি করেন, প্রতীক উরের দলত্যাগের খবর সন্তান হারানোর যন্ত্রণাসম! অবশ্য তাতে লাভ হয়নি। সিপিএম ছেড়ে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। সম্প্রতি, তৃণমূল সুপ্রিমো মমতার বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চেও উপস্থিত ছিলেন তিনি। সেখানে তাঁর বক্তৃতার প্রশংসা করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রথমবার তৃণমূলেপন্থী আইনজীবীদের ভোট দিলেন প্রতীক উর রহমান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement