shono
Advertisement
Virosh

'তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ...' প্রকাশ্যে রশ্মিকা-বিজয়ের মেহেন্দির রঙিন ছবি

হাত ভরা মেহেন্দি নয় বরং অন্তর্নিহিত অর্থযুক্ত মেহেন্দির কারুকাজই বেছে নিয়েছিলেন 'ন্যাশনাল ক্রাশ'। তাঁর হাতের মেহেন্দির নকশা শিব ও শক্তিকে বোঝায়।
Published By: Arani BhattacharyaPosted: 09:45 PM Mar 10, 2026Updated: 09:46 PM Mar 10, 2026

উৎসবের রেশ শেষ হয়েও শেষ হয় না। বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়েকে সেই উৎসব বললে অত্যুক্তি হবে না। প্রথমে বিয়ের ছবি ভাইরাল হয় নেটপাড়ায়। এরপর একে নানা মুহূর্তের ঝলক সামনে এসেছে। সেখানেই আদর, ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। এবার প্রকাশ্যে এল বিরোশ'র মেহেন্দি অনুষ্ঠানের একগুচ্ছ ছবি।

Advertisement

বলে রাখা ভালো, রশ্মিকার বিয়ের শাড়ি, গয়না, মেকআপের মতোই নজর কেড়েছিল তাঁর হাতের মেহেন্দিও। হাত ভরা মেহেন্দি নয় বরং অন্তর্নিহিত অর্থযুক্ত মেহেন্দির কারুকাজই বেছে নিয়েছিলেন 'ন্যাশনাল ক্রাশ'। তাঁর হাতের মেহেন্দির নকশা শিব ও শক্তিকে বোঝায়। তবে শুধু মেহেন্দির অনুষ্ঠানই নয়, তার সঙ্গে রীতি মেনে 'প্রধানম' অনুষ্ঠানও সেরেছেন তাঁরা।

বিজয়-রশ্মিকার মেহেন্দি অনুষ্ঠানের মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম

মেহেন্দির এই অনুষ্ঠানে নিজেদের পোশাকে কারুশিল্পের অইতিহ্যকেই যে তাঁরা উদযাপন করেছেন তা বললেও ভুল হবে না। বিজয় ও রশ্মিকা দু'জনেই তাঁদের এই প্রাকবিবাহ অনুষ্ঠানের উদযাপনে বেছে নিয়েছিলেন জমকালো সূক্ষ সুতোর কাজ করা ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন দু'জনেই। রশ্মিকার মেহেন্দি অনুষ্ঠানের গয়না, নেকআপ ও হেয়ারস্টাইলেও ছিল অভিনবত্বের ছোঁয়া। বিয়ের ঠিক আগের দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি উদয়পুরেই আয়োজিত হয়েছিল সেলেব দম্পতির মেহেন্দি ও 'প্রধানম'র মতো অনুষ্ঠান। একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে রশ্মিকা লিখেছেন, 'প্রধানম ও মেহেন্দির অনুষ্ঠান। প্রাণবন্ত একটা সন্ধ্যা। কিন্তু কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল।'

বিজয়-রশ্মিকার মেহেন্দি অনুষ্ঠানের মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম

খাঁটি দক্ষিণী নিয়ম মেনে বিয়ে সেরেছেন তারকা যুগল। তেলেগু ও কোডাভা নিয়মে বিয়ে সারেন তাঁরা। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার শীর্ষে তাঁদের দু’জনের সাজপোশাক। এক কথায় রাজবেশে বিয়ে সেরেছেন বিজয়। প্রথা মেনে সঙ্গে অসি নিয়ে বিয়ের মণ্ডপে এসেছিলেন অভিনেতা। তারকা জুটির বিয়ের মেনু থেকে ভেন্যু সবেতেই ছিল আদ্যোপান্ত দক্ষিণ ভারতীয় ছোঁয়া। তাঁদের বিয়ের মণ্ডপ সেজেছিল তামিল সংস্কৃতির ধাঁচে। কলকাতার মেয়ে অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন রশ্মিকা-বিজয়। পুরনো রীতি মেনে পালকি চড়ে লাজে রাঙা বউ হয়ে বিয়ের মণ্ডপে আসেন রশ্মিকা। আতিশয্য নয়, বরং শিকড় আঁকড়েই বিয়ের সমগ্র নিয়ম পালন করেছেন বিজয় ও রশ্মিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement