shono
Advertisement
Alipurduar

মধ্যরাতে চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ! আলিপুরদুয়ারে অভিযুক্তকে তাড়া রেল পুলিশের, তারপর...

নিগৃহীত আদিবাসী বধূর অভিযোগ, ট্রেনের কামরা ফাঁকা হলে তাঁকে শৌচালয়ের দিকে নিয়ে গিয়ে এমনটা ঘটানো হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 06:44 PM Aug 08, 2026Updated: 06:44 PM Aug 08, 2026

মাঝরাতের চলন্ত ট্রেনে দুঃসাহসিক ঘটনা! দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত কামরা ফাঁকা পেয়ে অন্তঃস্বত্ত্বা আদিবাসী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। দিন দুই আগের রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেসে। ঘটনায় অসমের এক যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। ধৃতের নাম গৌতম মণ্ডল। ওই যুবক অসমের রঙ্গিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় চলন্ত ট্রেনে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

হাসপাতালের বিছানায় শুয়ে গোটা ঘটনা নিয়ে নিগৃহীতা জানান, “হাসিমারাতে সব যাত্রী নেমে যায়। আমাকে একা পেয়ে টয়লেটের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ছেলেটি। আমি ওই ছেলের কঠোর শাস্তি চাই।''

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের শামুকতলা হাতিপোতা এলাকার এক গৃহবধূ বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে ফিরছিলেন। ওই গৃহবধূর বোন দিল্লিতে কাজ করেন। বোনের বাড়ি থেকে একাই ফিরছিলেন ওই গৃহবধূ। ট্রেনটি হাসিমারা পৌঁছলে সংরক্ষিত ওই কামরাটি থেকে সকলে নেমে যান। অভিযোগ, এরপরই অসমের যুবক গৌতম ওই গৃহবধূকে উত্যোক্ত করতে থাকেন। কিছুক্ষণ পর জোর করে শৌচালয়ের টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক। ট্রেনটি পরের স্টেশন আলিপুরদুয়ার জংশনে থামলে চিৎকার-চেঁচামেচি শুনে ওই কামরায় পৌঁছয় রেল পুলিশ। তৎক্ষণাৎ অভিযুক্ত গৌতম মণ্ডলকে গ্রেপ্তার করে।

ট্রেনের কামরা থেকে নিগৃহীতা গৃহবধূকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে গোটা ঘটনা নিয়ে তিনি জানান, “হাসিমারাতে সব যাত্রী নেমে যায়। আমাকে একা পেয়ে টয়লেটের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ছেলেটি। আমি ওই ছেলের কঠোর শাস্তি চাই।'' বিষয়টি নিয়ে রেল পুলিশের সুপার (এসআরপি) ইন্দ্রবদন ঝা বলেন, “এই ঘটনায় আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে তুলে হেফাজতে নেওয়া হয়েছে। নির্দিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। দোষীর কঠোর শাস্তি হবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement