shono
Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ তৃণমূল বিধায়কের ভোট কোবিন্দকে

কেন এই সিদ্ধান্ত বিধায়কদের?
Posted: 04:51 PM Jul 17, 2017Updated: 11:21 AM Jul 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের জল্পনা আগেই উঠেছিল। তা উসকে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাস্তবে দেখা গেল সত্যিই তা হয়েছে। অন্তত ছয় জন তৃণমূল বিধায়ক ভোট দিয়েছেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কোবিন্দকে।

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তপ্ত বিধানসভা, তরজায় দিলীপ-পরেশ ]

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, কোবিন্দ যদি নির্বাচনে জিতে রাষ্ট্রপতি হন তবে তাঁর প্রতি দলের শ্রদ্ধা থাকবে। কিন্তু তা সত্ত্বেও তাঁরা মীরা কুমারকেই ভোট দিয়েছেন, কেননা কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদটা এই ভোটের মাধ্যমেই নথিভুক্ত করতে চান তিনি। এহেন পরিবেশে কেন উলটো কাজ করলেন ওই ছয় তৃণমূল বিধায়ক? সংবাদ সংস্থা এএনআই-কে তৃণমূল বিধায়ক আশিস সাহা জানান, তাঁরা কোবিন্দকেই ভোট দিয়েছেন। কেননা এটা সিপিএম-এর বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ। যে সিপিএম ত্রিপুরাকে শাসন করেছে, তাদের বিরোধিতা করতেই কোবিন্দকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

কিন্তু তাঁদের এ কাজে কি দলীয় লাইনেরই বিরোধিতা হয়ে গেল না? বিধায়কের বক্তব্যে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধেও ক্ষোভ উঠে এল। তাঁর দাবি, রাজ্য থেকে সিপিএম-কে উৎখাত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। কিন্তু এখন রাজ্যে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে বিজেপি। বিজেপি-র বিরোধিতা করতে গিয়ে তাই কংগ্রেস ও সিপিএম-কে মমতা সমর্থন জোগাচ্ছেন বলেও অভিযোগ। ত্রিপুরাতে সিপিএম শাসনের ফলেই মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়েছে। সেই দুর্ভোগের কথা ভোলেননি তাঁরা। আর তাই কোনওভাবেই সিপিএম-এর সঙ্গ দিতে রাজি নন বিধায়করা। সে কারণে তৃণমূল বিধায়ক হলেও তাঁরা এনডিএ মনোনীত প্রার্থীকেই ভোট দিয়েছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মীরা কুমারকে সমর্থন জানালেও তাঁরা যে তা করতে পারেন না, সে কথাই এদিন সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন বিধায়ক আশিস সাহা। ‘বিক্ষুব্ধ’ এই তৃণমূল বিধায়করা কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে এসেছিলেন। তাঁরা  যে মীরা কুমারকে সমর্থন করবেন না, তা আগেই জানিয়েছিলেন। সম্প্রতি ওই বিধায়করা গোপনে অমিত শাহের সঙ্গে দেখা করেন। বিশেষজ্ঞদের ধারণা, বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূলের নেতৃত্ব এভাবেই বার্তা দিতে চাইলেন ৬ বিধায়ক।

বিদেশ নীতি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, সংসদে আক্রমণের ইঙ্গিত ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার