shono
Advertisement
Rachana Banerjee

সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসে আপত্তি বিধায়কের! 'দেখি কত দম', ফুঁসে উঠলেন রচনা

Published By: Tiyasha SarkarPosted: 09:39 AM Aug 01, 2025Updated: 09:39 AM Aug 01, 2025

সুমন করাতি, হুগলি: সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসে আপত্তি বিধায়ক অসিত মজুমদারের! চুঁচুড়া বাণীমন্দির স্কুল পরিদর্শনে গিয়ে বিষয়টা জানামাত্রই ফুঁসে উঠলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন, "আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি। আশ্চর্যজনক ঘটনা। আমি স্কুলের জন্য কাজ করব। দেখি কার কত দম আছে।" এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিধায়ক।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি সাংসদ তহবিল থেকে চুঁচুড়া বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুমের জন্য অর্থ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কাজও শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই স্কুলেই গিয়েছিলেন সাংসদ। সেখানেই প্রধান শিক্ষিকা জানান, কেন স্মার্ট ক্লাস রুম তৈরি হচ্ছে, কে বরাত পেয়েছে, তা নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার অশান্তি করেছেন। এমনকী প্রধান শিক্ষিকার সঙ্গে অভব্য আচরণ করেছেন বলেও অভিযোগ।

এই অভিযোগ শুনে রীতিমতো হতভম্ব রচনা। তিনি বলেন, "আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। আশ্চর্যজনক ঘটনা। স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল, স্কুল চেয়েছিল। আমি দিয়েছি, আরও দেব। আগামীদিনেও স্কুলের জন্য কাজ করব। কার কত দম আছে দেখব।" এরপরই রচনা বলেন, "এই ঘটনা যাকে জানাবার তাকে জানাব। দল জানে ওনার গতিবিধি। আমি এর শেষ দেখে ছাড়ব।" এবিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, "উনি আমার দলের সাংসদ। উনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না। আমি সাংসদের কথার উপর কোনও কথা বলব না। যা বলার দলকে বলব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসে আপত্তি বিধায়ক অসিত মজুমদারের! চুঁচুড়া বাণীমন্দির স্কুল পরিদর্শনে গিয়ে বিষয়টা জানামাত্রই ফুঁসে উঠলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, "আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি। আশ্চর্যজনক ঘটনা। আমি স্কুলের জন্য কাজ করব। দেখি কার কত দম আছে।" এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিধায়ক।
Advertisement