shono
Advertisement

দুঃসাহসিক ডাকাতি রানিগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, লুট ২৫ লক্ষ টাকা

মারধর করা হয় ব্যাংক কর্মী ও বেশ কয়েকজন গ্রাহককে। The post দুঃসাহসিক ডাকাতি রানিগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, লুট ২৫ লক্ষ টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:40 PM Feb 23, 2018Updated: 07:55 PM Feb 23, 2018

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল রানিগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ৬ জনের সশস্ত্র দুষ্কৃতী দল লুট করে নিয়ে যায় নগদ কয়েক লক্ষ টাকা। শুক্রবার দুপুরে এক দুষ্কৃতী দল রানিগঞ্জের এনএসবি রোডে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঢুকে লুটপাট চালায়। প্রায় ২৫ লক্ষ টাকা লুট হয়েছে বলে জানা গিয়েছে। মারধর করা হয় ব্যাংক কর্মী ও ব্যাংকে থাকা বেশ কয়েকজন গ্রাহককে। খবর পেয়েই ঘটনার তদন্তে নামে আসানসোল-দুর্গাপুর পুলিশ। নাকা চেকিং শুরু হয় বাঁকুড়া-রানিগঞ্জের সীমানার মেজিয়ার রাস্তায়।

Advertisement

[গণধর্ষণ কাণ্ডে আদিবাসীদের প্রতিবাদে অগ্নিগর্ভ কুশমণ্ডি]

জানা গিয়েছে, দুপুর একটা নাগাদ ৬ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। ব্যাংক কর্মীদের ভয় দেখিয়ে ছিনিয়ে নেয় ভল্টের চাবি। ব্যাংক কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ভল্ট থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। খবর পেয়েই ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর পুলিশের এডিসিপি সেন্ট্রাল সায়ক দাস। তিনি জানান, “ব্যাংকে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।” ব্যাঙ্ক ম্যানেজার সন্দীপ কুমার জানান, “বেলা একটা নাগাদ গ্রাহক সেজে দুষ্কৃতীরা ঢুকেছিল। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রথমেই মোবাইল ফোন কেড়ে নেয় তাঁরা। কর্মীদের নিজস্ব মূল্যবান গয়না ও নগদ লুট করে। তারপর ব্যাংক ম্যানেজারকে দিয়েই ভল্টের চাবি খুলিয়ে নগদ টাকা লুট করে।” শুক্রবার ব্যাংকে নগদ লেনদেন হয়েছিল ৪ লক্ষ টাকার মতো। ২১ লক্ষ টাকা রাখা ছিল ভল্টে। সব মিলিয়ে ২৫ লক্ষ টাকা খোয়া যায়। সুশীল আগরওয়াল নামে এক গ্রাহক জানান, “দুষ্কৃতীরা সকলেই সশস্ত্র ছিল। তাঁরা হিন্দি ভাষায় কথা বলছিল। সকলেরই বয়স ২৪ থেকে ২৫-এর মধ্যে। তিনি হৃদরোগী বলে গোটা ঘটনায় ভয় পেয়ে যান ও মূর্ছা যাওয়ার উপক্রম হয়। তাই তাঁর কিছু মনে নেই।”

[ছেলের বউভাতে রক্তদানের আয়োজন, নজির জলপাইগুড়ির ব্যবসায়ীর]

ফেব্রুয়ারি মাসের দু’তারিখে চিত্তরঞ্জনের কাছে মিহিজামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে ও ৬৯ লক্ষ টাকা লুট হয়েছিল। জানা গিয়েছে, দুষ্কৃতীরা ৬ জন ছিল ও মোটরবাইক নিয়ে এসেছিল। শেষ পাওয়া খবরে রানিগঞ্জের শিশু বাগান পর্যন্ত ডাকাত দলের টাওয়ার লোকেশন পাওয়া যায়। রানিগঞ্জের ব্যাংকে যেভাবে ডাকাতি হয়েছে মিহিজামের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে বলে অভিযোগ। জানুয়ারি মাসেই লুট হয় বেসরকারি ব্যাংক ঋণপ্রদানকারী সংস্থার আসানসোল শাখায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ডাকাতির ঘটনা ঘটল আসানসোলে।

The post দুঃসাহসিক ডাকাতি রানিগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, লুট ২৫ লক্ষ টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার