shono
Advertisement

Breaking News

Eastern Railway

রেললাইনে রিলস, স্টান্টবাজির নেশা! পূর্ব রেলে অভিযানে গ্রেপ্তার ৮৫৩

কখনও ট্রেন উল্টোদিক থেকে আসছে এমন দৃশ্যের সঙ্গে নিজেকে দেখিয়ে রিলস হচ্ছে। কখনও আবার ট্রেনের সঙ্গে পাশে কেউ ছুটছেন, এমন ভিডিও শুট হচ্ছে। কেউ কেউ তো প্রি-ওয়েডিং শুটও রেললাইনে করছেন!
Published By: Subhankar PatraPosted: 08:58 AM Aug 27, 2026Updated: 09:09 AM Aug 27, 2026

রেললাইনে রিলস বা স্টান্টের ভিডিও করতে গিয়ে তিন মাসে গ্রেপ্তার ৮৫৩ জন। একই সঙ্গে বিপজ্জনকভাবে রেললাইন ধরে হাঁটা এবং পারাপারের জন্যও কয়েকশো ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে রেল। রেল কর্তৃপক্ষের দাবি, ফুট ওভার ব্রিজ, রোড ওভার ব্রিজ, রোড আন্ডার ব্রিজ থাকা সত্ত্বেও বহু যাত্রী লাইন পারাপার করেন। রেল প্রচার চালায় কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে না।

Advertisement

একই সঙ্গে মোবাইলে রিলস এবং রেললাইনে স্টান্টবাজিও দিন দিন বাড়ছে। কখনও ট্রেন উল্টোদিক থেকে আসছে এমন দৃশ্যের সঙ্গে নিজেকে দেখিয়ে রিলস হচ্ছে। কখনও আবার ট্রেনের সঙ্গে পাশে কেউ ছুটছেন, এমন ভিডিও শুট হচ্ছে। কেউ কেউ তো প্রি-ওয়েডিং শুটও রেললাইনে করছেন। আর এসবের কারণেই কখনও ঘটছে দুর্ঘটনা।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের কথায়, রেললাইন সোশাল মিডিয়া রিলস বানানো বা ছবি তোলার কোনো মঞ্চও নয়। রেললাইনে সামান্য এক মুহূর্তের অসাবধানতা বা ভুল সিদ্ধান্ত চিরতরে একটি মূল্যবান জীবন কেড়ে নিতে পারে। বিপজ্জনক নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে, পূর্ব রেলের আইজি-তথা-প্রধান মুখ্য নিরাপত্তা কমিশনার অমিয়নন্দন সিনহা অননুমোদিতভাবে রেললাইনে যাতায়াত এবং বিপজ্জনক সোশাল মিডিয়া স্টান্ট রোধ করতে সমস্ত বিভাগে কঠোর আইনি প্রয়োগের নির্দেশ দিয়েছেন।

১ মে থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত তিন মাসের মেয়াদে, আসানসোল, হাওড়া, মালদহ টাউন এবং শিয়ালদহ এই চারটি বিভাগজুড়ে মোট ৮২৮টি প্রসিকিউশন মামলা নথিভুক্ত হয়েছে, ৮১৩টি মামলা চিহ্নিত হয়েছে এবং ৮৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement