বাবুল হক, মালদহ: প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে ভয়াবহ ডাকাতি। ঘটনাস্থল ইংরেজবাজার থানার শোভানগর ব্রাহ্মণপাড়া এলাকা। প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল প্রাক্তন সেনাকর্মী মিহির চৌধুরির বাড়িতে হানা দেয়। রবিবার রাত বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে।
ডাকাতিতে বাধা দিতে গেলে বাড়ির গৃহকর্তা ও তাঁর ছেলেকে ধারাল অস্ত্রের কোপ মারা হয়। হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আক্রান্ত দু’জন। ডাকাতদের হাত থেকে রেহাই পাননি বাড়ির মহিলারাও। অভিযোগ, গৃহকর্তার সর্বস্ব লুট করেছে ডাকাতদের ওই দলটি। মইয়ের সাহায্যে বাড়ির ভিতরে ঢোকে ডাকাতরা, প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের।
[সাধনায় সঙ্গিনী করার ছলনায় সল্টলেকে ‘বাবা’র বাড়িতে অবাধ যৌনাচার]
বোমা ফাটাতে ফাটাতে গ্রামে ঢোকে দুষ্কৃতীরা। বিয়ের মরশুম বলে গ্রামবাসীরা ভাবেন, বিয়ের বাজি ফাটছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে মিহিরবাবুর বাড়ি। এই সুযোগেই ডাকাতের দল তাঁর সর্বস্ব লুট করে। বাধা দিতে গেলে মিহিরবাবু ও তাঁর ছেলে সানাইকে ধারাল অস্ত্রের কোপ মারা হয়। মিহিরবাবুর স্ত্রী ও তাঁর শালিকাকে আঘাত করে সর্বস্ব কেড়ে নেয় ডাকাতরা। এই ঘটনাকে কেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই ডাকাত দলের কোনও খোঁজ মেলেনি।
ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই মিল্কি পুলিশ ফাঁড়ি। এত কাছে ফাঁড়ি থাকলেও বোমার আওয়াজ শুনে কেন পুলিশকর্মীরা এলেন না, এই নিয়ে প্রশ্ন উঠছে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর মিহিরবাবু বর্তমানে সুদের কারবার করেন। পুলিশ সূত্রে কিন্তু জানা গিয়েছে, ডাকাতি হতে পারে এমন আশঙ্কার কথা আগেই মিহিরবাবুকে জানানো হয়েছিল। তবুও এই ঘটনা রোখা গেলো না কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
[হার্টের অসুখ, ক্যানসার ঠেকাতে পারে যোনিরস! ভাইরাল নয়া দাওয়াই]
The post মালদহে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, দুষ্কৃতীদের কোপে জখম ২ appeared first on Sangbad Pratidin.
