shono
Advertisement

পরিচ্ছন্নতায় জোর, মিড-ডে মিলের জন্যে তৈরি হবে ডাইনিং হল

পরিকল্পনাকে সাধুবাদ শিক্ষক মহলের। The post পরিচ্ছন্নতায় জোর, মিড-ডে মিলের জন্যে তৈরি হবে ডাইনিং হল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM Jul 10, 2018Updated: 05:56 PM Jul 10, 2018

রাজা দাস, বালুরঘাট: রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলিতে ডাইনিং হল তৈরির প্রক্রিয়া শুরু করলো জেলা প্রশাসন। পড়ুয়াদের মিড-ডে মিল খাবারের সুবন্দোবস্ত ও পরিচ্ছন্ন রাখতে সরকারের এই পরিকল্পনাকে সাধুবাদ শিক্ষক মহলের।

Advertisement

[শহরের রাস্তার ক্ষতস্থান চিহ্নিত করল ট্রাফিক পুলিশ, পুজোর আগেই সংস্কারের আশ্বাস]

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ১ হাজার ১৮৪টি প্রাথমিক ও সাড়ে তিনশো উচ্চ বিদ্যালয়। এর মধ্যে দু-চারটি বিদ্যালয় নিজের উদ্যোগে পড়ুয়াদের খাবারের আলাদা ঘর নির্মাণ করলেও ৯৫ শতাংশ বিদ্যালয়ই তা করে উঠতে পারেনি। ফলে খাবারের জন্য ক্লাসরুম বা বারান্দা ব্যবহারের চিত্র সর্বত্র। পৃথক ডাইনিং রুম বা খাবারের জায়গা না থাকায় পঠনপাঠন ব্যাহত হওয়ার সঙ্গে পরিচ্ছন্নতাও বজায় থাকে না। সেইদিকে নজর রেখে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী প্রতিটি বিদ্যালয়ে পৃথক ডাইনিং রুম গড়তে উদ্যোগ নিয়েছেন। দিন চারেক আগে জেলা প্রশাসন থেকে এনিয়ে একটি নির্দেশ জেলার প্রতিটি বিদ্যালয়ে পাঠানো হয়েছে জেলা বিদ্যালয় পর্ষদ এর মাধ্যমে। নির্দেশে বলা হয়েছে, যে সমস্ত স্কুলে জায়গা অর্থাৎ ডাইনিং হল করার মত পরিকাঠামো রয়েছে সে সমস্ত স্কুল তার বিবরণ দিয়ে আবেদন জমা দেবে। জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকার প্রাথমিকের জন্য ৫ এবং উচ্চ বিদ্যালয়ের জন্য ৭ লক্ষ টাকা দেবে। আর এনিয়েই তোড়জোড় শুরু করেছে অধিকাংশ বিদ্যালয়গুলি।

দক্ষিণ দিনাজপুরের বরম জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরজিৎ সিংহ রায় জানান, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিড-ডে মিল খাওয়ানোর জন্য বিদ্যালয়ে আলাদা ভাবে কোনও পরিকাঠামো নেই। রাজ্য সরকারের এই উদ্যোগে তারা স্বাস্থ্যসম্মত ভাবে মিড-ডে মিল খাওয়াতে পারবেন পড়ুয়াদের। এনিয়ে তাঁরা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে আবেদন জমা শুরু করেছেন বিডিওর কাছে। জেলা বিদ্যালয় পরিদর্শক ( উচ্চ মাধ্যমিক) নারায়ণ চন্দ্র সরকার জানান, দিন কয়েক আগে এনিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে । সরকারি নির্দেশ অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে। তবে সমস্ত বিষয়টি দেখছে জেলা মিড-ডে মিল বিভাগ। তিনি তার অধীনের সমস্ত স্কুলগুলিকে এই ব্যাপারে অবগত করেছেন।

[শহরের রেস্তরাঁয় ফের পচা মাংসের আতঙ্ক, অভিযোগ দায়ের মুচিপাড়া থানায়]

The post পরিচ্ছন্নতায় জোর, মিড-ডে মিলের জন্যে তৈরি হবে ডাইনিং হল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার