shono
Advertisement

ছেলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে মা

তাঁর পাশে দাঁড়িয়েছেন এলাকার অন্য মহিলারাও। The post ছেলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে মা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:22 AM Apr 19, 2018Updated: 06:14 PM Nov 12, 2018

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: তিন বছর পরও ছেলের খুনিরা সাজা পায়নি। দীর্ঘদিন ধরে আইনের দোরে ঘুরেও মেলেনি ন্যায়। হাজারো মামলার ভিড়ে থিতিয়ে গিয়েছে ওই ঘটনা। মায়ের কাছে অবশ্য এখনও টাটকা ছেলের হত্যাকাণ্ড। তাই শেষ পর্যন্ত ন্যায়বিচার পেতে অনশনের রাস্তা বেছে নিলেন তিনি। বুধবার শিলিগুড়ির চম্পাসারিতে অনশনে বসেন পুত্রহারা কল্পনা চৌধুরি। তাঁর ছেলে দিলীপের খুনিদের প্রত্যেককে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান। গোটা বিষয়টি খতিয়ে দেখতে প্রধাননগর থানাকে নির্দেশ দেন পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরি।

Advertisement

[বিজেপি প্রার্থীর হাতের আঙুল কেটে ‘শিক্ষা’ তুফানগঞ্জে, গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত দিনহাটা]

এদিন সকালে চম্পাসারি এলাকায় বাড়ির সামনেই অনশনে বসেন কল্পনাদেবী। এমনকী অভিযুক্তরা এখনও তাঁকে মামলা তুলতে লাগাতার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। পুলিশের কাছে গিয়েও কোনও লাভ হয়নি বলে জানান তিনি। ২০১৪ সালের ১২ ডিসেম্বর শিলিগুড়ি চম্পাসারি এলাকার ঢাকনিকাটার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয় দিলীপ চৌধুরিকে। এই হত্যার ঘটনায় স্থানীয় একাধিক নেতার নাম উঠে আসে। সে সময় অভিযোগ দায়ের হলেও পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কল্পনাদেবী। তিনি জানান, বারবার অভিযোগ জানানো হলেও বিষয়টিকে আমল দেয়নি পুলিশ।

অভিযোগ, ছেলের হত্যাকারীদের নাম, ঠিকানা-সহ প্রধান নগর থানায় অভিযোগ দায়ের হলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। কথা না মানলে তাঁকেও খুন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। টানা হুমকিতে ভয় পেয়ে ফের মঙ্গলবার প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বুধবার সকাল থেকেই আমরণ অনশন শুরু করেছেন কল্পনা দেবী। তিনি অনশন শুরু করতেই তাঁর পাশে পালা করে হাজিরা দিচ্ছেন এলাকার অন্য মহিলারাও। সবারই একটাই সম্মিলিত দাবি, শাস্তি পাক দিলীপের খুনিরা।

[প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত অন্তঃসত্ত্বা, তলপেটে লাথি মারল দুষ্কৃতীরা]

The post ছেলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার