shono
Advertisement
TMC councilor

মাছ চোর! ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর

আবাস যোজনার ঘরের উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস।
Published By: Subhankar PatraPosted: 11:32 AM May 30, 2026Updated: 01:11 PM May 30, 2026

এবার ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। গ্রেপ্তার হয়েছেন রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। শনিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ওই কাউন্সিলরের দাবি, ওই ভেড়িতে তিনি মাছ চাষ করেছিলেন। বিজেপি জিতে যাওয়ায় তাঁর মাছ চাষের ক্ষতি করতে পার এই শঙ্কায় তিনি মাছ তুলে নিচ্ছিলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বোরাল এলাকায় ওই তৃণমূল কাউন্সিলর লোকজন নিয়ে ভেড়ি থেকে মাছ তুলছিলেন। স্থানীয়রা মাছ চুরির অভিযোগ তোলেন। কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে। বরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তৃণমূল নেতার দাবি, তিনি সমবায় থেকে লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। বিজেপি জিতে যাওয়ায় তাঁর মাছ চাষের ক্ষতি হতে পারে ভেবে মাছ তুলে নিচ্ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, আবাস যোজনার ঘরের উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নিতেন। টাকা না দিলে ঘর পাওয়া যেত না বলেও অভিযোগ। এ ছাড়াও গোপাল একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি স্থানীয়দের। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement