shono
Advertisement
Arambag

ষড়যন্ত্রের আঁতুরঘর তৃণমূলের পার্টি অফিস! উদ্ধার বিজেপি নেতার নামে নিখোঁজ পোস্টার! মিলল কন্ডোমও

আরামবাগের সালেপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এসব উদ্ধারের পরই এলাকায় শোরগোল পড়ে যায়। 
Published By: Jaba SenPosted: 11:25 AM Jul 23, 2026Updated: 02:52 PM Jul 23, 2026

তৃণমূলের বন্ধ পার্টি অফিস খুলতেই উদ্ধার হল কন্ডোম। পার্টি অফিস থেকে মিলল প্রাক্তন বিজেপি বিধায়কের নিখোঁজ পোস্টারও। আরামবাগের (Arambag) সালেপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এসব উদ্ধারের পরই এলাকায় শোরগোল পড়ে যায়। 

Advertisement

জানা গিছে, রাজ্যে পালাবদলের পর থেকে তালাবন্ধ অবস্থায় ছিল ওই পার্টি অফিসটি। এলাকার বিজেপি নেতাকর্মীরা ওই তৃণমূল কার্যালয়ের তালা খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশকিছু কন্ডোমের প্যাকেট। এছাড়াও আরামবাগের বিজেপির প্রাক্তন বিধায়কের ছবি-সহ নিখোঁজ লেখা পোস্টারও পাওয়া যায়। ওই পোস্টার, ভোটের আগে বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছিল। এসব তৃণমূলের তরফেই সরবরাহ করা হত বলে অভিযোগ উঠেছে। এছাড়াও পার্টি অফিস থেকে লাঠি-সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে।

এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে পালাবদলের পর ওই পার্টি অফিসটি তালাবন্ধ অবস্থায় ছিল। রাজ্যজুড়ে তৃণমূলের কার্যালয়গুলি থেকে সরকারি ত্রাণসামগ্রী-সহ বিভিন্ন জিনিস উদ্ধার হচ্ছে। তাই তাঁরা প্রশাসনকে জানিয়ে পার্টি অফিসের তালা খুলে তল্লাশি চালান। সেখান থেকেই বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে। বিজেপির অভিযোগ, এই কার্যালয়ে তৃণমূল নেতারা কুকর্ম করতেন। এটাই ছিল ওঁদের কালচার।

স্থানীয় বিজেপি নেতা সাহেব বাগ বলেন, "প্রশাসনকে জানিয়ে পার্টি অফিসটি খোলা হয়েছে। রাতের অন্ধকারে নোংরামি হত। সন্দেহের বশে পার্টি অফিসটি খোলা হয়েছিল। সেখানে থেকে কন্ডোম-সহ অস্ত্র উদ্ধার হয়েছে।"

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট। কয়েকদিন আগে সুরেন্দ্রনাথ কলেজ থেকে গর্ভনিরোধকের প্যাকেট উদ্ধার হয়েছিল। এই নিয়ে শোরগোল পড়ে। এরপর থেকে তৃণমূলের একাধিক কার্যালয়ে তল্লাশি চালিয়ে সরকারি ত্রাণ সামগ্রী-সহ অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে কন্ডোমও। এবার 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement