shono
Advertisement
Karan Kundrra

সহ অভিনেত্রীকে শারীরিক নির্যাতন! তেজস্বীর সঙ্গে বাগদানের পর কাঠগড়ায় করণ

Saanvi Talwar: করণ কুন্দ্রার বিরুদ্ধে হেনস্তা ও শারীরিক নির্যাতনের মতো বিস্ফোরক অভিনযোগ করেন টেলি নায়িকা।
Published By: Kasturi KunduPosted: 03:42 PM Jul 23, 2026Updated: 04:06 PM Jul 23, 2026

টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন করণ কুন্দ্রা। নেটফ্লিক্সের 'দেশি ব্লিং' অনুষ্ঠানে প্রথমবার এই খর প্রকাশ্যে আসে। এর মাঝেই অন্য নায়িকাকে চুমু! করণকে সপাটে চড় মারলে পরিবর্তে অভিনেতাও কষিয়ে থাপ্পর মারেন। অতঃপর মাটিতে লুটিয়ে পড়েন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বোমা ফাটালেন 'ইয়ে কাহাঁ আ গ্যয়ে হম' সিরিয়ালে করণের (Karan Kundrra) সহ অভিনেত্রী সানভি তলওয়ার (Saanvi Talwar)।

Advertisement

ধারাবাহিকের শুটিং চলাকালীন করণের বিরুদ্ধে হেনস্তা ও শারীরিক নির্যাতনের মতো বিস্ফোরক অভিনযোগ করেন টেলি নায়িকা। আরও একধাপ এগিয়ে অভিযোগ করেন, পরিচালক শট শুরুর ইঙ্গিত দেওয়ার আগেই সানভিকে চুমু খান করণ। বিনোদনমূলক এক সংবাদমাধ্যমে অভিনেত্রী রীতিমতো বোমা ফাটান।

সানভিকে চুমু করণের

সানভি বলেন, "একটি দৃশ্যের শুটিং চলছিল। পরিচালক তখনও অ্যাকশন বলেননি, তার আগেই করণ আমাকে চুমু খায়। সঙ্গে সঙ্গে ওকে একটা চড় মারি। সেই মুহূর্তে কোনও প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু, কিছুক্ষণ পরে ফিরে এসে আমাকে সপাটে থাপ্পর মারে। একজন মহিলা আর পুরুষের চড় মারার ক্ষেত্রে পার্থক্য থাকে। করহণের চড়ে আমি মাটিতে পড়ে যাই। এরপর ও আমাকে আর আমার পরিবারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।"

অভিযোগ, সেই সময় সেটে কেউ তাঁর পাশে দাঁড়াননি। পরে প্রযোজক একতা কাপুর করণের পক্ষ থেকে ক্ষমা চান এবং তাঁকে সমর্থন করেন। সানভির কথায়, "একতা ম্যাম পরিস্থিতি অনেকটাই সহজ করে দিয়েছিলেন।" আরও দাবি করেন, সেসময় করণ অভিনেত্রী অনুষা দান্ডেকারের সঙ্গে সম্পর্কে ছিলেন।

করমের চুমুকাণ্ড

ঘটনাটি জানার পর অনুষা নিয়মিত শুটিং সেটে আসতে শুরু করেন। তবে এরপর করণ এবং পরিচালক তাঁর কাজের পরিবেশকে আরও দুর্বিসহ করে তোলেন। সানভির এই অভিযোগের প্রেক্ষিতে করণ কুন্দ্রা বা তেজস্বী প্রকাশ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement