shono
Advertisement

আদালতের করণিকের স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ দুষ্কৃতীদের

আহত মহিলাকে দেখতে হাসপাতালে গেলেন জেলা জজ। The post আদালতের করণিকের স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ দুষ্কৃতীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:12 PM Apr 19, 2018Updated: 06:03 PM Nov 12, 2018

নন্দন দত্ত, সিউড়ি: সিউড়ি আদালত চত্বরে দুষ্কৃতী তাণ্ডবের জের আছড়ে পড়ল আদালতেরই কর্মীর বাড়িতে। দুষ্কৃতী তাণ্ডবে গুরুতর আহত হলেন আদালতের করণিক প্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী। আহতের নাম রাজলক্ষ্মী মুখোপাধ্যায়। বুধবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে সিউড়ির লালকুঠি পাড়ায়। এই আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন জেলা জজ পার্থসারথি সেন।

Advertisement

[বালি ঘাটের দখল রাখতে পঞ্চায়েত সমিতির আসন নিয়ে কাজিয়া সিউড়িতে]

অভিযোগ বুধবার রাতে প্রসাদবাবুর বাড়ির সামনে বসেই চার যুবক ও এক যুবতী নেশা করছিল। সেই সময় বাইক নিয়ে কর্মক্ষেত্র থেকে ফিরছিলেন প্রসাদবাবুর ছেলে। তিনি ঘটনাস্থলে এসে বাড়িতে ঢুকতেই বাধা পান। তাঁকে আটকে দেয় দুষ্কৃতীরা। তিনি মদ খাওয়ার প্রতিবাদ করলে তাঁর উপরেই চড়াও হয় দুষ্কৃতীরা। এদিকে বাড়ির বাইরে আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন প্রসাদবাবুর স্ত্রী রাজলক্ষ্মীদেবী। তিনি দেখেন ছেলেকে মারছে দুষ্কৃতীরা। তাড়াতড়ি ছেলেকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ফেলে দেয়। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এরপরই আক্রান্ত রাজলক্ষ্মীদেবী চিৎকার শুরু করলে পাড়ার লোকজন বেরিয়ে আসে। বেগতিক বুঝে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই রাতেই গুরুতর আহত রাজলক্ষ্মী দেবীকে সিউড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে।

[ছেলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে মা]

অন্যদিকে ওইদিনই বিকেলবেলা আদালত চত্বরে জামিনে মুক্তি পায় ছ’জন। তাদের উপরে আচমকাই চড়াও হয় লালকুঠি পাড়ার দুষ্কৃতীরা। রীতিমতো তাণ্ডব চলে সিউড়ি আদালত চত্বরে। দুষ্কৃতীদের মুখে কাপড়, চোখে কালো চশমা ও হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বিকেলের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতের করণিক প্রসাদবাবুর স্ত্রীর উপরে দুষ্কৃতী হামলা। গোটা ঘটনায় সরব এলাকাবাসী। সিউড়ি শহরে প্রতিদিন বেড়ে চলা দুষ্কৃতী তাণ্ডব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের আইনজীবী থেকে শুরু করে বিচারক মহল। রাতেই জেলা জজ রাজলক্ষ্মীদেবীকে দেখতে হাসপাতালে যান। গোটা ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। সিউড়ি আদালতের মুখ্য করণিক হলেন প্রসাদ মুখোপাধ্যায়। আদালত চত্বরে হামলার পর তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ।

ছবি: বাসুদেব ঘোষ 

The post আদালতের করণিকের স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ দুষ্কৃতীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার