shono
Advertisement

Breaking News

মাঠে কাজ করার সময় গুলিবিদ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু, উত্তেজনা মুর্শিদাবাদে

গুলি চালানোর অভিযোগ অস্বীকার বিএসএফের৷ The post মাঠে কাজ করার সময় গুলিবিদ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু, উত্তেজনা মুর্শিদাবাদে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 PM Jul 09, 2018Updated: 02:49 PM Jul 09, 2018

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ভোরবেলা মাঠে কাজ করছিলেন৷ আচমকাই চলল গুলি৷ মারা গেলেন এক বৃদ্ধ৷ ঘটনায় উত্তজেনা ছড়াল মুর্শিদাবাদের রানিনগরে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুলি চালিয়েছিলেন সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা৷ যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে সীমান্তরক্ষী বাহিনী৷ এদিকে আবার পুলিশের দাবি, মৃত ব্যক্তি পাচারকারী৷ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তিনি৷

Advertisement

[রেষারেষির জেরে নয়ানজুলিতে উলটে গেল বাস, মৃত্যু মহিলা ও শিশুর]

বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের প্রত্যন্ত ব্লক রানিনগর৷ রানিনগরের হারুডাঙ্গা ৭ নম্বর চৌকি এলাকার বাসিন্দা বছর সাতান্নোর মিহি লাল৷ গ্রামবাসীরা জানিয়েছেন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া জমিতে পাটের চাষ করতেন তিনি৷ সোমবার খুব ভোরে পাটখেতে কীটনাশক ছড়াতে গিয়েছিলেন মিহি৷ ঘটনাচক্রে, তখনই বিএসএফ জওয়ানদের তাড়া খেয়ে পালাচ্ছিল কয়েকজন পাচারকারী৷ তাদের লক্ষ্য করে গুলি চালান জওয়ানরা৷ গুলি লক্ষভ্রষ্ট হয়৷ মাঠে কাজ করার সময় গুলিবিদ্ধ হন মিহি লাল৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকেরা৷ খবর দেওয়া হয় রানিনগর থানায়৷ যদিও সোমবার ভোরে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ৷ তবে গুলিবিদ্ধ হয়েই যে মারা গিয়েছেন মিহি লাল, সেকথা স্বীকার করেছে রানিনগর থানার পুলিশ৷ তবে তিনিও পাচারকারীই ছিলেন বলে দাবি করেছেন তদন্তকারী৷

কয়েক মাস আগে বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছিল মালদহে৷ ঘটনার দিন বৈষ্ণবনগরের সীমান্ত লাগোয়া গ্রাম দৌলতপুরে ওই কিশোরকে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখা যায়৷ পরিবারের লোকেদের দাবি, খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছিল সে৷ রাস্তায় তাকে গুলি করে মেরেছেন বিএসএস জওয়ানরা৷ যদিও সীমান্তরক্ষী বাহিনীর পালটা দাবি, ওই কিশোর পাচারকারী৷ রাতের অন্ধকারে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করছিল সে৷ তাড়া খেয়ে পালানোর সময় ওই কিশোরকে লক্ষ্য গুলি করা হয়৷

[হাতখরচ বাঁচিয়ে পিছিয়ে পড়া মানুষদের অর্থ সাহায্য কলেজ পড়ুয়াদের]

The post মাঠে কাজ করার সময় গুলিবিদ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু, উত্তেজনা মুর্শিদাবাদে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement