shono
Advertisement

বিয়ের প্রস্তাব নাকচ, প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধৃত যুবক

থানায় অভিযোগের খবর পেয়ে সটান প্রেমিকার বাড়িতে চড়াও যুবক। The post বিয়ের প্রস্তাব নাকচ, প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধৃত যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:57 AM Mar 19, 2018Updated: 05:51 PM Aug 09, 2019

নিজস্ব সংবাদদাতা, তমলুক: প্রেমে প্রত্যাখ্যান। তাতেই মাথা গরম করে প্রতিশোধ নিল প্রেমিক। শুরু হল নোংরা অশ্লীল মেসেজ পোস্ট করে কোলাঘাটের বাসিন্দা ওই মহিলাকে উত্ত্যক্ত করা। শেষ পর্যন্ত অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার করা হল যুবককে। ধৃতের নাম রূপক দাস। বাড়ি দক্ষিণ ২৪পরগনার পর্ণশ্রী থানার সরশুনা এলাকায়। রবিবার ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

[পরস্ত্রীতে মজে স্বামী! মারধরের অভিযোগে থানায় পুরুলিয়ার বিডিও-র স্ত্রী]

জানা গিয়েছে, ধৃত যুবক পেশায় একটি বেসরকারি মার্কেটিং সংস্থার কর্মী। বছর দুয়েক আগে ফেসবুকের মাধ্যমে কোলাঘাটের এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। ফেসবুক বন্ধু মহিলার একটি সন্তান রয়েছে। তিনি স্বামীর সঙ্গে থাকেন না। ফেসবুকে পরিচয়ের সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেম ঘনিষ্ঠতা পর্যন্ত পৌঁছলে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয় রূপক। যদিও বিয়ের সিদ্ধান্তে হ্যাঁ বলেননি ওই মহিলা। প্রেমিকার এহেন ব্যবহারে মনে মনে ক্ষিপ্ত হয়ে ওঠে রূপক। তখনই ঠিক করে নেয় নিজের পরিকল্পনা। পালটা প্রতিশোধ নেওয়ার রাস্তায় হাঁটে। অভিযোগ, তারপর থেকে নিয়ম করে ওই মহিলাকে নোংরা, অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করে সে। ই-মেলেই চলত অশ্লীল মেসেজ দেওয়া।

তবে এখানেই শেষ নয়। প্রায়শই ওই মহিলার ঠিকানায় কোলাঘাটের বিভিন্ন নামীদামী রেস্টুরেন্ট থেকে খাবার আসত। রূপক নিজে থেকে রেস্টুরেন্টে ফোন করে খাবার অর্ডার করত। তারপর মহিলার বাড়িতে পৌঁছে যেত সেই খাবার। দিনের পরদিন এহেন ঘটনা ঘটায়  তাঁদের সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছয়। এমন অবস্থায় গত ১৬ তারিখে কোলাঘাটের বিট হাউস থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান মহিলা। তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। একথা জানতে পেরে  শনিবার সন্ধ্যায় মহিলার বাড়িতে চড়াও হয় ব্যর্থ প্রেমিক। এমনটাই অভিযোগ। এই ঘটনায় কোলাঘাটের কোলা গ্রাম এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। সেখান থেকে কোলাঘাট বিট হাউস থানায় নিয়ে আসে।

[ত্রিকোণ প্রেমের টানাপোড়েনে গুলি চলল দুর্গাপুরে, গুলিবিদ্ধ ১ যুবক]

এই প্রসঙ্গে তমলুকের সিআই বিশ্বজিৎ হালদার জানান,  মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগে দক্ষিণ ২৪পরগনার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

The post বিয়ের প্রস্তাব নাকচ, প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধৃত যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার