shono
Advertisement
Krishnanagar

চিপস, চকোলেটের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত শিক্ষকের! উত্তাল কৃষ্ণনগরের স্কুল

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
Published By: Jaba SenPosted: 03:26 PM Aug 19, 2026Updated: 03:44 PM Aug 19, 2026

চিপস, চকোলেট, লাড্ডুর লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জোর করে ওই নাবালিকাকে দিয়ে গা-হাত-পা'ও টেপানো হয় বলে অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার কৃষ্ণনগরের একটি স্কুল উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। তাই স্কুলে পড়ুয়াদের উপস্থিতি ছিল কম। ঘটনার দিনও স্কুলে তেমন কোনও পড়ুয়া আসেনি। শিক্ষকদের মধ্যে শুধুমাত্র প্রধান শিক্ষকই স্কুলে এসেছিলেন। সেই সুযোগে ওই ছাত্রীকে নিজের কাছে ডাকে প্রধান শিক্ষক। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে নাবালিকার গোপনাঙ্গে হাত দেয় সে। এমনকী তাকে অভিযুক্ত যুবক নিজের গোপনাঙ্গ স্পর্শ করতে বাধ্য করে। নাবালিকাকে দিয়ে টেপানো হয় গা-হাত-পা। দুপুরে বাড়িতে ফিরে ঘটনার কথা মাকে জানায় ওই ছাত্রী। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। এই অভিযোগ ঘিরে এলাকায় ক্ষোভ ছড়ায়। অন্য অভিভাবকরা দাবি করেন, তাঁদের মেয়েদের সঙ্গেও এরকম খারাপ আচরণ করেছে অভিযুক্ত। সে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতৃত্বের ঘনিষ্ঠ ছিল। সেই কারণে এতদিন তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেননি অভিভাবকরা।

বুধবার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে বলে অভিভাবকদের আশ্বাস দেয় পুলিশ। যদিও অভিযুক্ত শিক্ষক নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। তার বক্তব্য, সে সব বাচ্চাকেই ভালবাসে। অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement