shono
Advertisement

শৌচাগার থেকে ফিরতে দেরি, পড়ুয়ার কান ফাটিয়ে দিলেন শিক্ষিকা

অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে বিক্ষোভ। The post শৌচাগার থেকে ফিরতে দেরি, পড়ুয়ার কান ফাটিয়ে দিলেন শিক্ষিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:23 PM Apr 11, 2018Updated: 04:43 PM Jan 10, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কেজি ওয়ানের শিশুকন্যাকে মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। আক্রান্ত শিশুকন্যার নাম রুমেলি রায় (পরিবর্তিত)। রুমেলির অভিযোগ, অভিভাবকরা ওই শিক্ষিকার বিরুদ্ধে স্কুল প্রিন্সিপালের কাছে অভিযোগ জানালেও কোনও ফল হয়নি। বুধবার সকালে অন্য অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুলের প্রিন্সিপালকে ঘেরাও করেন আক্রান্ত পড়ুয়ার বাবা মা। বিক্ষোভ থামাতে স্কুলের তরপেই পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল দুর্গাপুরের স্টিল কারমেল স্কুল।

Advertisement

[পঞ্চায়েত ভোটে বাংলার মেঠো পথে টর্চেই ভরসা এসইউসিআই প্রার্থীদের]

জানা গিয়েছে, সোমবার ক্লাস চলাকালীন শিক্ষিকার অনুমতি নিয়ে বাথরুমে গিয়েছিল আরোহী। তার বাথরুম থেকে ফিরতে সামান্য দেরি হয়। অভিযোগ, সেই অপরাধে লাঠি দিয়ে তার কানে মারেন শিক্ষিকা। মারের দাপটে শিশুকন্যার কান থেকে রক্ত পড়তে শুরু করে। তখন স্কুল কর্তৃপক্ষ ওই পড়ুয়ার বাড়িতে খবর দিলে অভিভাবকরা এসে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। পরিবারের তরফেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে স্কুল প্রিন্সিপালের কাছে অভিযোগ জানান আক্রান্ত পড়ুয়ার অভিভাবকরা। স্কুলের তরফে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও কিছুই করা হয়নি বলে অভিযোগ। এরমধ্যে শিশুটির ক্ষতিগ্রস্ত ডান কানটি ফুলে গিয়ে রক্ত পড়তে শুরু করে। মাঝে মঙ্গলবার কেটে গেলেও স্কুলের তরফে কোনও খোঁজখবর করা হয়নি। এমতাবস্থায় বুধবার সকালে স্কুল পড়ুয়াদের সমস্ত অভিভাবকদের জড়ো করেন আক্রান্ত পড়ুয়ার অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি তুলে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের আঁচ পেয়ে স্কুলের তরফেই খবর যায় দুর্গাপুর থানায়। পুলিশ এসে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

 [কাটল জীবনের তাল, প্রয়াত ঢোলের জাদুকর বলরাম হাজরা]

বিক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন, বৃহস্পতিবার পুলিশ, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে সোমবার দিনের সিসিটিভি ফুটেজ দেখা হবে। কেজি ওয়ান শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজ। তাহলেই গোটা ঘটনা স্পষ্ট হয়ে যাবে। সেই সিসিটিভি ফুটেজে অভিযুক্ত শিক্ষিকার ক্রিয়াকলাপ দেখার পরেই যথাবিধি ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাস পেয়েই বিক্ষোভ উঠে যায়।

ছবি- উদয়ন গুহরায়

The post শৌচাগার থেকে ফিরতে দেরি, পড়ুয়ার কান ফাটিয়ে দিলেন শিক্ষিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার