shono
Advertisement

কলেজ ছাত্রীকে গলা কেটে খুন, চাঞ্চল্য সাগরদিঘিতে

কে বা কারা জড়িত, ধন্দে পুলিশ। The post কলেজ ছাত্রীকে গলা কেটে খুন, চাঞ্চল্য সাগরদিঘিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Dec 15, 2018Updated: 04:57 PM Dec 15, 2018

শাহজাদ হোসেন, ফরাক্কা: কলেজ ছাত্রীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল। নৃশংস এই ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম শাহানাজ সুলতানা (১৯)। শুক্রবার, মধ্যরাতে সাগরদিঘির থানার সাহেবনগর গ্রামের ঘটনা। শাহানাজ জঙ্গিপুর কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। শনিবার সকালে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কে বা কারা ওই ছাত্রীকে খুন করেছে, সে ব্যাপারে ধন্দে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকেদের ও প্রতিবেশীদের জেরা শুরু হয়েছে।

Advertisement

[হায়দরাবাদ বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী শেখ সমীরের মৃত্যুদণ্ড]

জানা গিয়েছে, সাগরদিঘির মণিগ্রাম পঞ্চায়েতের সাহেবনগরের বাসিন্দা এরফান শেখ। পেশায় গ্রিল কারখানার মালিক। এরফানের দুই মেয়ে। ছোট মেয়ে শাহানাজ সুলতানা। জঙ্গিপুর কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। বাংলায় অনার্স নিয়ে পড়তেন। শনিবার রাত সাড়ে এগারোটার নাগাদ শাহানাজ বাড়ির পাশে শৌচালয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করেন বাড়ির লোকেরা। এদিক-ওদিন খোঁজার পর শৌচালয়ে গিয়ে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে ছটফট করছেন শাহানাজ। তাড়াতাড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় শাহানাজের। খবর দেওয়া হয় সাগরদিঘির থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের অনুমান, শত্রুতার জেরেই কেউ শাহানাজকে গলার নলি কেটে খুন করেছে। কিন্তু কে বা কারা এই ঘটনায় জড়িত, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।

[জয়নগর কাণ্ডে জারি ধরপাকড়, পুলিশের জালে আরও ১]

The post কলেজ ছাত্রীকে গলা কেটে খুন, চাঞ্চল্য সাগরদিঘিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার