shono
Advertisement
Ashoknagar

জন্মদিনে কেক কাটার বদলে লাশকাটা ঘরে! এ কী পরিণতি কিশোরের?

বেশি সময় খেলে বাড়ি ফিরেছিল কিশোর। দেরিতে বাড়ি ফেরায় মায়ের কাছে বকুনিও শুনতে হয়েছিল! পরে ঘর থেকে মিলল ওই কিশোরের ঝুলন্ত দেহ! জন্মদিনের আনন্দ নিমেষে বদলে গেল। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, বছর ১৮ বয়সী ওই কিশোর 'আত্মহত্যা' করেছে।
Published By: Suhrid DasPosted: 06:54 PM Aug 17, 2026Updated: 09:02 PM Aug 17, 2026

বেশি সময় খেলে বাড়ি ফিরেছিল কিশোর। দেরিতে বাড়ি ফেরায় মায়ের কাছে বকুনিও শুনতে হয়েছিল! পরে ঘর থেকে মিলল ওই কিশোরের ঝুলন্ত দেহ! জন্মদিনের আনন্দ নিমেষে বদলে গেল। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, বছর ১৮ বয়সী ওই কিশোর 'আত্মহত্যা' করেছে। জন্মদিনে মায়ের বকুনি মানতে নয়া পেরেই চরম সিদ্ধান্ত? জন্মদিনে কেক কাটার বদলে লাশকাটা ঘরে! ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকস্তব্ধ ওই পরিবার।

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar) জিয়লডাঙা এলাকায়। মৃত ওই কিশোরের নাম শাকিল মণ্ডল ওরফে রাজা। এদিন তার জন্মদিন ছিল। ফলে আর পাঁচটা দিনের থেকে এদিনটা রাজার কাছে 'স্পেশাল'ই ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খেলতে বেরিয়ে গিয়েছিল শাকিল মণ্ডল। বেলা হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি! দুপুরে খেলা শেষে বাড়ি ওই কিশোর। দেরিয়ে বাড়ি ফেরায় মায়ের কাছে প্রবল বকুনি খেতে হয়েছিল তাকে! মায়ের সঙ্গে কাটাকাটি হয়েছিল।

দুপুরে স্নান-খাওয়া সেরে নিজের ঘরে চলে যায় শাকিল। দরজা বন্ধ ছিল ভিতর থেকে। দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির লোকেদের। দাকাদাকি করেও সাড়া মেলেনি! শেষ্পর্যন্ত কোনওরকমে দরজা খুলে ভিতরে ঢুকে আঁতকে ওঠে পরিবারের সদস্যরা। গলায় ফাঁস লাগানো অবস্থায় শাকিলকে ঝুলতে দেখা যায়! খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। শাকিলের দিদি সোনিয়া মণ্ডল বলেন, ‘‘খেলতে গিয়ে দেরিতে বাড়ি ফেরায় মা ওকে বকেছিল। তারপর থেকেই ও অভিমান করে ছিল।’’ ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা। এলাকায় শোকের ছায়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement