shono
Advertisement

প্রেমিককে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ, আলিপুরদুয়ারে চাঞ্চল্য

ঘটনার পর থেকে নিখোঁজ প্রেমিক। The post প্রেমিককে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ, আলিপুরদুয়ারে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM Apr 17, 2018Updated: 06:16 PM Nov 20, 2018

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: প্রেমিকের সামনেই গণধর্ষণের শিকার কিশোরী। অভিযোগ, প্রেমিকাকে নিয়ে ফসলের ফাঁকা ক্ষেতে গল্প করছিল প্রেমিক। সেই সময় ঘটনাস্থলে আসে জনা দশেক যুবক। প্রেমিক যুগল সন্ধ্যা সাতটার সময় ক্ষেতের মধ্যে কি করছে, জানতে চেয়ে হম্বিতম্বি করে বলে অভিযোগ। এমনকী, রাতের অন্ধকারে দুজন একসঙ্গে থাকার শাস্তি হিসেবে তাদের কাছে ১০ হাজার টাকা দাবি করে। এতগুলো টাকা দেওয়ার অবস্থায় ছিল না প্রেমিক যুগল। তাঁরা না বলতেই যুবকের দল মদ খাওয়ার পরামর্শ দেয়। বলে, তাদের সঙ্গে মদ আছে, ওই দুজনকেও একসঙ্গে বসে সেই মদ খেতে হবে। এতেও সাড়া দেননি ওই যুগল। অভিযোগ, ১০ জনের মধ্যে দুই যুবক তখন ওই কিশোরীকে ধর্ষণ করে। গোটা ঘটনাই ঘটে প্রেমিকের সামনে। এমনই অভিযোগ উঠেছে। ঘটনাস্থল আলিপুরদুয়ারের ভোলারডাবরি গ্রাম।

Advertisement

[প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় কৃষকের খড়ের গাদা জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা]

এদিন সকালে দাদাকে নিয়ে আলিপুরদুয়ার মহিলা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতা কিশোরী। সে আলিপুরদুয়ারেরই এক স্কুলের দশম শ্রেণির ছাত্রী। নির্যাতিতার কাছে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। প্রথমেই ওই কিশোরীর দাদাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে একটি দল। লাগোয়া গ্রামেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই গ্রামেরই একটি বাড়িতে ভাড়া থাকে নির্যাতিতার পরিবার। তাদের আসল বাড়ি আলিপুরদুয়ার শহরের দত্তপাড়ায়। এই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিং রায় জানান, তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এদিকে ঘটনার পর থেকেই নিখোঁজ প্রেমিক প্রবর। তাঁর খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।

[দেওয়াল দখল করেও কাস্তে হাতুড়ির ছাপ পড়ল না বড়জোড়ার অধিকাংশ গ্রামে]

The post প্রেমিককে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ, আলিপুরদুয়ারে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার