shono
Advertisement

বাবার দেহ সৎকারে কেন ভিন্ ধর্মের যুবক? তরুণীকে পিটিয়ে মাথা মোড়াল মাতব্বররা

তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দ্বারস্থ নির্যাতিতা পরিবার৷ The post বাবার দেহ সৎকারে কেন ভিন্ ধর্মের যুবক? তরুণীকে পিটিয়ে মাথা মোড়াল মাতব্বররা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:47 PM Sep 22, 2018Updated: 02:47 PM Sep 22, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বাবার দেহ সৎকার করতে ভিন্ ধর্মের যুবকদের সহযোগিতা চাওয়ায় মেয়ের মাথা মুড়িয়ে ‘শাস্তি’ দেওয়ার অভিযোগ পাড়ার মাতব্বরদের বিরুদ্ধে৷ মাস ছ’য়েক আগে ঘটনাটি ঘটলেও এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে চুঁচুড়ার মতিঝিল এলাকায় নির্যাতিতা পরিবার৷ ঘটনার পর থেকে টানা ছ’মাস গৃহবন্দি থাকার পর বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরানোর ‘অপরাধে’ ফের ওই তরুণীকে মারধর করার অভিযোগ পাড়ার মাতব্বর বিরুদ্ধে৷ পুলিশকে জানিয়েও কোনও ফল হয়নি৷ শেষ পর্যন্ত সুবিচার চেয়ে আক্রান্ত ওই তরুণী স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দ্বারস্থ হলেন৷

Advertisement

[বাসের ধাক্কায় মৃত কিশোর, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত সরিষা]

আক্রান্ত বছর ৩৮-এর ওই তরুণী চুঁচুড়ার মতিঝিল এলাকায় বিধবা মাকে নিয়ে থাকেন৷ বাবা করুণাময় হাটি ডানলপ কারখানার শ্রমিক ছিলেন৷ গত ছ’মাস আগে তাঁর মৃত্যু হয়৷ প্রতিবেশীরা কেউ এগিয়ে না আসায় ভিন্ ধর্মের কিছু যুবক সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷ স্থানীয় ভিন্ ধর্মের যুবকরাই মৃত ওই ব্যক্তিকে শ্মশানঘাটে নিয়ে যান৷ সৎকারের কাজেও হাত লাগান তাঁরা৷ নির্যাতিতার অভিযোগ, ‘‘কেন বাবার সৎকারে ওই ভিন্ ধর্মের ছেলেরা গিয়েছিলেন, এই প্রশ্ন তুলে আমার মাথা মুড়িয়ে, রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে৷ পাড়ার মোড়ে এই ঘটনা ঘটলেও প্রতিবাদ করেননি কেউ৷’’ অভিযোগ, চুঁচুড়া থানয় অভিযোগ দায়ের করার পরও পুলিশ তাঁর নিরাপত্তার স্বার্থে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি৷ স্থানীয় কাউন্সিলারকে জানিয়েও কোনেও ফল হয়নি৷ কাঁদতে কাঁদতে ওই তরুণী বলেন, ‘‘ঘরে খাবার কিছু ছিল না৷ বৃদ্ধা মা অসুস্থ৷ তাই প্রায় দু’মাস গৃহবন্দি হয়ে থাকার পর ফের বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরনোর চেষ্টা করি৷ কিন্তু, পাড়ার মাতব্বরদের সেটা সহ্য হয়নি৷ রাস্তায় বেরতেই ফের আমাকে মারধর করা হয়৷’’ বিষয়টি পুলিশকে জানানো হলে অত্যাচারের মাত্রা অনেকগুণ বেড়ে যাবে বলেও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়৷

[ইসলামপুর কাণ্ডে মৃত ছাত্রদের দেহ নদীর চরে পুঁতে আন্দোলনে গ্রামবাসীরা]

নির্যাতিতার মা জানান, ভিন্ ধর্মের ছেলেরা তাঁর স্বামীর সৎকারের কাজে হাত লাগিয়েছিল, এই অভিযোগ তুলে তাঁদের বাড়িটা হাতিয়ে নেওয়ারও পরিকল্পনা করা হয়৷ যেহেতু বাড়িতে কোনও এই মুহূর্তে কোনও পুরুষ সদস্য নেই, তাই পাড়ার এই মাতব্বররা তাঁদের জীবনযাপনে হস্তক্ষেপ করতে শুরু করে৷ দিনে দিনে অত্যাচারের সীমা বাড়তে থাকায় বিধায়ক অসিত মজুমদারের দ্বারস্থ হন তিনি৷ এ বিষয়ে অসিত মজুমদার জানান, নির্যাতিতা তাঁর কাছে এসেছিলেন৷ তিনি স্থানীয় কাউন্সিলার ও পুলিশকে বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছেন৷ বিধায়কের আশ্বাস পেয়ে পুজোর আগে খুশি নির্যাতিতার পরিবার৷

The post বাবার দেহ সৎকারে কেন ভিন্ ধর্মের যুবক? তরুণীকে পিটিয়ে মাথা মোড়াল মাতব্বররা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement