shono
Advertisement

আতঙ্কে কাজ ছাড়লেন বাঁকুড়া মেডিক্যালের লিফটম্যানরা, নাজেহাল রোগী-পরিজনেরা

কীসের আতঙ্ক? The post আতঙ্কে কাজ ছাড়লেন বাঁকুড়া মেডিক্যালের লিফটম্যানরা, নাজেহাল রোগী-পরিজনেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Apr 28, 2018Updated: 05:52 PM Aug 24, 2018

টিটুন মল্লিক, বাঁকুড়া: এবার দুষ্কৃতীদের নিশানায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চার লিফটম্যান। অভিযোগ, দফায় দফায় খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁদের। প্রাণের ভয়ে কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাঁরা। ফলে চূড়ান্ত নাকাল হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা।

Advertisement

[মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে উত্তপ্ত ভাতার, বোমাবাজিতে নিহত তৃণমূলকর্মী]

অভিযোগ, গত শুক্রবার জনা ৬০-৭০ জন যুবক মুখে কাপড় বেঁধে মোটরবাইক নিয়ে হাসপাতালে এসে হুমকি দেয়। মারধর করা হয় এমআরআই বিভাগের এক বেসরকারি কর্মীকে। যদিও এই ঘটনায় লিখিত অভিযোগ হয়নি পুলিশের কাছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডেপুটি সুপার জানান, স্থানীয় এক তৃণমূল নেতার দলবল এই হাসপাতালে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। হাসপাতাল সূত্রে খবর, পূর্ত দপ্তরের বিদ্যুৎ বিভাগের মাধ্যমে নিয়োগ করা হয় লিফটম্যানদের। বিভিন্ন বেসরকারি স্ংস্থা থেকে বাছাই প্রক্রিয়ার পর কাজে বহাল করা হয় তাঁদের। গত কয়েক বছর ধরেই এই হাসপাতালে কাজ করছিলেন চার লিফটম্যান। প্রয়োজনীয় শংসাপত্র নেওয়ার পরেই এই নিয়োগ হয়েছিল। তবে কেন এই আপত্তি? এ প্রশ্নের কোন উত্তর পাওয়া যায়নি।

পূর্ত দপ্তরের বিদ্যুৎ বিভাগের আধিকারিক অরিন্দম হালদার বলেন, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এভাবে তাণ্ডব চালানোর ফলে মানুষজন কাজ করতে চাইছে না। তাই লিফটগুলি বন্ধ। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিং, প্রসূতি বিভাগ, মাদার অ্যান্ড চাইল্ড হাব এবং নতুন ভবনে লিফট পরিষেবা বন্ধ। এদিন প্রসূতি বিভাগের সামনে লিফট পরিষেবা না পেয়ে একরাশ ক্ষোভ উগরে দেন হিড়বাঁধের প্রসূতি উমা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পেটে অসহ্য যন্ত্রনা নিয়েও তাঁকে সিড়ি ভাঙতে হচ্ছে। মুমূর্ষু রোগীকে নিয়ে হিমশিম খেতে দেখা গিয়েছে পরিজনদের। এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ এমএসভিপি শুভেন্দু বিকাশ সাহা। তিনি জানান, ওই কর্মীরা লিফটের চাবি জমা দিতে এসেছিলেন। তারপর থেকেই লিফটগুলি বন্ধ। সব মিলিয়ে নাকাল হতে হচ্ছে রোগীদের ও তাঁদের সঙ্গে আসা আত্মীয়দের। কবে লিফট পরিষেবা চালু হবে না নিয়েও মিলছে না কোনও উত্তর।

[মনোনয়ন প্রত্যাহারে না! নাবালক ছেলে-সহ আক্রান্ত বিজেপি প্রার্থী  ]

The post আতঙ্কে কাজ ছাড়লেন বাঁকুড়া মেডিক্যালের লিফটম্যানরা, নাজেহাল রোগী-পরিজনেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার