shono
Advertisement
TMC

পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে আত্মসাৎ! ধৃত তৃণমূল নেতা

পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। গ্রেপ্তার বর্ধমানের কাটোয়ার আলমপুর পঞ্চায়েতের মোল্লা নজরুল ইসলাম ওরফে বাবলু মোল্লা। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ভূমিহীনদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প পাইয়ে দিয়ে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
Published By: Suhrid DasPosted: 06:34 PM Jul 10, 2026Updated: 07:03 PM Jul 10, 2026

পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। গ্রেপ্তার বর্ধমানের কাটোয়ার আলমপুর পঞ্চায়েতের মোল্লা নজরুল ইসলাম ওরফে বাবলু মোল্লা। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ভূমিহীনদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প পাইয়ে দিয়ে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। অভিযোগ, এই কাজে তাঁকে সাহায্য করেছিল কাটোয়া-১ বিডিও অফিসের ডিপিপি অপারেটর কার্তিক মণ্ডল। পলাতক অভিযুক্ত কার্তিক। অন্যদিকে, বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা আইএনটিটিইউসির পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি সৈয়দ মহম্মদ সেলিমকে তোলাবাজি, ভোটপরবর্তী হিংসা, হুমকি-সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। আজ, শুক্রবার বর্ধমান আদালতে পেশ‌ করার সময় সেলিমকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিক্ষোভকারীরা।

Advertisement

কাটোয়ার আলমপুর গ্রামের দীনেশ অধিকারী কয়েকদিন আগে পুলিশে অভিযোগ দায়ের করেন কার্তিক ও নজরুলের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে ওই দু'জন বাপ্পা মণ্ডল, সুখেন মণ্ডল, কুশল ঘোষ, নীলরতন ঘোষ-সহ কয়েকজন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। এভাবে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। একইভাবে রিনা মণ্ডল, চিন্তাময়ী মণ্ডল, নমিতা মণ্ডল-সহ বহুজনের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা পাইয়ে দেওয়া হয়েছে। যদিও তাঁদের কারও কোনও জমিই নেই বলে অভিযোগে জানানো হয়েছে।

সরকারি টাকা এভাবে আত্মসাৎ করায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আর্জি জানান দীনেশ। তদন্তে নেমে পুলিশ প্রাথমিক সত্যতা পেয়ে নজরুলকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতকে কাটোয়া আদালতে পেশ করে পুলিশ। বিচারক ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রে আর যারা জড়িত তাদের সন্ধান পেতে নজরুলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে বর্ধমান থানার পুলিশ বৃহস্পতিবার রাতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৈয়দ মহম্মদ সেলিমকে গ্রেপ্তার করে। এদিন ধৃতকে বর্ধমান আদালতে তোলার পথে তাঁর উপর আচমকা ডিম হামলা হয়। মাথায় ডিম ফেটে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement