shono
Advertisement

অগভীর খাদে বাস উল্টে মৃত ১০

জখম কমপক্ষে ২৫ জন... The post অগভীর খাদে বাস উল্টে মৃত ১০ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:18 AM Mar 27, 2017Updated: 04:56 PM Dec 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কখাদে বাস উল্টে পড়ে মৃত্যু হল ১০ জনের। আহত কমপক্ষে ২৫ জন। সোমবার সকালে মণিপুরের সেনাপতি জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন জানিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ইম্ফল-ডিমাপুর ৩৯ নম্বর জাতীয় সড়কে মাকান ও চাখুমাইয়ের মাঝে ঘটনাটি ঘটে। পর্যটকবোঝাই বাসটি ইম্ফলের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের একটি অগভীর খাদে পড়ে যায়। কেন এই দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহতদের উদ্ধার করে আসাম রাইফেল মারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

[গাছ কাটতে বাধা দেওয়ায় যুবতীকে জ্যান্ত পোড়াল গ্রামবাসীরা]

[২০ ঘণ্টা কাজ করতে প্রস্তুত থাকুন, আমলাদের নির্দেশ আদিত্যনাথের]

The post অগভীর খাদে বাস উল্টে মৃত ১০ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement